সোমবার, মার্চ ১৬, ২০২৬

অনিয়ম যখন নিয়মে পরিনত হয়

আপডেট:

 

লেখক ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তাং ঃ ০৫.০৪.২০২৪

 

বিজ্ঞাপন

মানুষ অভ্যাসের দাস! মানব জীবনে অনিয়ম এই অভ্যাস দ্বারা নিয়মে পরিনত হয়ে যায় এবং ঐ ব্যক্তি অনিয়ম কে নিয়ম হিসাবে নিজ জীবনের সাথে ওতোপ্রোতভাবে গেঁথে ফেলে! সত্যি ছেড়ে অসত্য কে সত্যি ভেবে ভুল পথে চলে। এমন টা হয় অফিস আদালত, রোজকার জীবনে, ধর্মকর্মে সবক্ষেত্রে!

 

আপনার অফিস সকাল দশ ঘটিকায়, যাচ্ছেন এগারো টায়, আপনার উপরি বস কিছু বলছেন না, তিনি যানজট, যানবাহন সমস্যা ইত্যাদি ভেবে কিছু বলছেন না! এমনি মাস বছর পার করে আপনি অফিস টাইম এগারো টা বানিয়ে বসে আছেন! অনধিকার কে অধিকারে পরিনত করছেন! হঠাৎ যেদিন আপনার বস আপনাকে রীতিমতো ধোলাই দিলেন, আপনি প্রতিবাদ করবেন, দশ জনকে বসের ব্যবহার ভালো না বলে বেড়াবেন ইত্যাদি!

 

ধর্মকর্মে ও এমনি আমরা অনিয়ম কে নিয়ম করে বসে আছি! মন্দিরে ভগবান পূজা একাগ্রতা নিয়ে না করে বাহারি ড্রেস প্রদর্শন, আত্মীয়দের সাথে কুশল বিনিময় যেন একটা বিনোদন কেন্দ্র ভগবান নয় মানব পূজা হচ্ছে।

মসজিদে নামাজ এতই একাগ্র চিত্তে হওয়ার কথা কিন্তু তা কি আমরা করছি? নামাজে দাড়ায় হিসাব কষছি, পড়েছি হযরত আলী রাঃ পায়ে বিদ্ধ তীর বের করতে ব্যর্থ হলে তা নামাজ রত অবস্হায় বের করলে তিনি টের পান নাই! সেই মন নিয়ে আল্লাহর সামনে তেমন একাগ্রতায় হাজির হচ্ছি কয়জন?

 

মজনু লাইলীর প্রেমে এতই দেওয়ানা ছিলেন যে তিনি লাইলিকে ছাড়া কিছু দেখতেন না! কোন মাঠে নামাজ রত কারো সামনে দিয়ে তিনি চলে গেলেন, নামাজি নামাজ ছেড়ে তাকে

বললেন, “তুই বেটা অন্ধ, আমি নামাজ পড়ছি তুমি আমার সামনে দিয়ে গেলি? মজনু নাকি অবাক হয়ে বলেছিলেন,” না আমি লাইলীর ধ্যানে এতই মশগুল ছিলাম আপনাকে দেখতে পাই নাই, আপনি আল্লাহর সামনে হাজির থেকে আমাকে কি ভাবে দেখলেন, আপনি কি আল্লাহর ধ্যানে মশগুল ছিলেন না? ”

 

এমনি আমরা মানব সমাজ সুদ ঘুষ দুর্নীতি অফিস-আদালত ব্যাঙ্কের টাকা চুরি, পাচার এত বড়ো বড়ো দুর্নীতি নীতিতে পরিনত করে নিয়েছি যা করতে এখন আর আমাদের বিবেক বাধা দেয় না বরং কোন কেউ সৎ বা নিয়মের ভিতর চললে তাকেই বিড়ম্বনায় পড়তে হয়, মনে হয় সে যেন ভুল করছে!

আমরা ধর্মকে ব্যবসার হাতিয়ার বা ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসাবে ব্যবহার করছি অথচ ধর্ম আমাকে পরো পারে আল্লাহ ভগবানের নৈকট্য দিবে বলে পালন করার কথা!

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত