সোমবার, মার্চ ১৬, ২০২৬

পাকুন্দিয়ায় দেলোয়ার হোসেন এফসিএমএ’র ঈদ উপহার বিতরণ

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অসহায় হতদরিদ্র ও নিন্ম আয়ের মানুষের মাঝে ব্যক্তিগত পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য,বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ।রবিবার সকালে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী কুমারপুর গ্রামে তার নিজ বাড়িতে অসহায় হতদরিদ্র ও নিন্ম আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন তিনি।
ঈদের পূর্বে নতুন কাপড় পেয়ে খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করে সুবিধাবঞ্চিত নিন্ম আয়ের মানুষেরা।
এ সময় প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত