সোমবার, মার্চ ১৬, ২০২৬

সব আছে তুমি ছাড়া

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তাং ঃ ৩১.০৩.২০২৪

 

বিজ্ঞাপন

পৃথিবী আকাশ বাতাস সূর্য সব আছে

শুধু তুমি নাই আজ মোর পাশে!

মাস কেটে যায় তোমার আশায়

দীপ্তমূর্তি তুমি মোর কল্পনায়!

 

মনোমন্দিরে ঘটে যাওয়া বজ্রপাত

প্রতি নিয়ত হৃদয়ে করে আঘাত,

তোমার সিক্ত কেশাগ্র ছুড়ে দিতে

ভাঙাতে ঘুম, কুম্ভকর্ণের রোজ প্রভাতে !

 

তোমার স্মৃতি ফিরে আসে অদ্ভুত ছলে

ভাসায় আমার দু’নয়ন নোনা জলে!

জাগি নিশুতি তাকাই বারে বারে

তুমি বুঝি এসে কড়া নাড়ো রুদ্ধ দ্বারে!

 

তোমার আবেদনী আঁটোসাটো ফিগার

সভ্যতা ভব্যতা নগ্নতাকে ছাড়িয়ে মনোবিকার

এক বেআব্রু যৌবনা ভিখারিনী

পরিধেয় তোমার বলিউড বিকিনি!

 

বুকের ভিতর তুফানের উর্মিমালার লাভা

জ্বালায় সারারাত যতক্ষণ না ফুটে রবির আভা!

আমার আটপৌরে বেঁচে থাকার সাধ

মানে না চোখে অশ্রু ধারার বাঁধ !

 

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত