সোমবার, মার্চ ১৬, ২০২৬

পাকুন্দিয়ায় একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ’র উদ্যোগে ইফতার ও দোয়া

আপডেট:

আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে ব্যক্তিগত উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য,বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সাবেক চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন এফসিএমএ।
রবিবার বিকালে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী কুমারপুর গ্রামে তার নিজ বাড়িতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে এ ইফতারের আয়োজন করেন তিনি।এমন ইফতারে ভাল খাবার পেয়ে খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করে মানুষেরা।
এ সময় প্রায় পাচঁ শতাধিক মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত