মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

তাড়াইলে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

আপডেট:

রুহুল আমিন, নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের তাড়াইলে কৃষকের স্ত্রী ৪ সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।সোমবার (৮ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের শালিহা গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক আবদুর রহিম’র স্ত্রী ও চার সন্তানের জননী শারমিন আকতার (৪১) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় জর্জরিত ছিল। পারিবারিকভাবে তাদের সংসারে কোনো প্রকার মতানৈক্য না থাকলেও সোমবার সকাল ১০ টায় স্বামীর অজান্তে ঘরের দরজা আটকিয়ে ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত শারমিনের পরিবারের লোকজন থানায় সংবাদ পাঠালে এসআই আসিবুল হক ভুঁইয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতাহাল শেষে নিহতের লাশ থানায় নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য বিকাল ৫ টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত