মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী জনি ফ্রি এম্বুলেন্স সার্ভিস উদ্বোধন করেন

আপডেট:

ইমন,করিমগঞ্জ,কিশোরগঞ্জ:

করিমগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম জনির পক্ষ হতে উপজেলা বাসীর জন্য ফ্রি এম্বুলেন্স সার্ভিস শুভ উদ্বোধন করেন শনিবার বিকাল ৪ টায় করিমগঞ্জ উপজেলা ৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে উদ্বধোনী অনুষ্ঠান হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব কিশোরগঞ্জ ৩ আসনের (করিমগঞ্জ তাড়াইলের) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মুজিবুল হক চুন্নু
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ পৌরসভার মেয়র হাজী মুসলেহ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইন্জিনিয়ার হেলাল উদ্দিন , বিশিষ্ট সমাজসেবক রফিকুল রহমান রফিক, করিমগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালের কর্মকর্তা রিয়াদ শাহেদ রনি ও বিশিষ্ট সমাজসেবক মোবারক হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শফিউল আলম জনি বলেন আমি সাধারণ মানুষের জন্য আগামীতেও এসব জন কল্যানমূলক কাজ ও সকলকে নিয়ে সুন্দর উপজেলা গড়ার ইচ্ছা প্রকাশ করেন।
এসময় উপস্থিত উপজেলাবাসী ফ্রি এম্বুলেন্স সার্ভিস পেয়ে শফিউল আলম জনির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত