কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ১৬.০৪.২০২৪
তুই কাঁদা দিলি সাদা মনে
বসায় বিয়ের পিড়ি তে,
কুমারিত্ব করে শেষ
পাঠাইলি মার বাড়িতে!
অর্ধেক মূল্যে নেমে গেলো
আমার জীবন খান,
পুরুষ তুই তোর জীবনের
কমে নাই কোন মান !
গরীব বাবা পারলোনা আর
দিতে আমায় বিয়ে,
ভাত কাপড় দিতে ও তার
কোমর গেলো নুয়ে !
প্রতিবেশী এক খালা
আসলো শহর নিয়ে,
পতিতা পল্লীতে আমায়
দিয়ে দিলো বিয়ে!
বিয়ের খোঁটা শুনতে হতো
পাড়া পড়শির মুখে,
গতর খাটায় চলছে জীবন
তবু আছি সুখে!
হাড্ডি সার গরীব বাবা
সাত আটটা পেট,
মুক্তি দিয়ে চলে এলাম
দৌলাদিয়া ঘাট!
বউ হলে হতাম আমি
স্থায়ী এক ভোগ্য,
এখন আমার রুচিসম্মত
বেছে নেই যে যোগ্য !
আমার মতে লক্ষ নারী
তোদের পাল্লায় পড়ে,
গতর বেঁচে জীবন চালায়
সহস্র শহরে !
দিল্লি মোম্বাই কলকাতা ঢাকায়
শতসহস্র নারী,
কক্ষচ্যুত জীবন তাদের
ভালো বাসার বলি!



