মোজাহিদ সরকার, ইটনা (কিশোরগঞ্জ):
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিশ কেজি গাঁজাসহ একজন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
১৯ এপ্রিল (শুক্রবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির রব্বানীর নেতৃত্বে এসআই উজ্জ্বল মিয়া ও সঙ্গীয় ফোর্স এবং এলাকাবাসীর সহায়তায় আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারের রাস্তায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় গাঁজার চালান পাচারের সময় গাঁজাসহ একজন কে গ্রেফতার করা হয়।
গ্ৰেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার মৃত মন্টু মালাকার এর ছেলে অপু মালাকার (২০)।
ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির রব্বানী এইসব তথ্য নিশ্চিত করেছেন।



