আলআমিন কবির সোনারগাঁও নারায়নগঞ্জ।
১৯ এপ্রিল শুক্রবার আনন্দঘন পরিবেশে নিউইয়র্কে জ্যামাইকার হিলসাইড এভিনিউতে আল আকসা পার্টি সেন্টারে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের জনপ্রিয় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাত এমপি’কে ফুলের শুভেচ্ছা জানিয়ে সর্বজনীন সংবর্ধনা প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা নিউ ইয়র্ক প্রবাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ অসংখ্য নেতাকর্মী
এসময় সংসদ সদস্য আলহাজ্ব আবদুল্লাহ আল- কায়সার এমপি বলেন সকলের কাধে কাঁধ মিলিয়ে আগামী দিনগুলো যেন সুন্দর ভাবে নিয়ে যেতে পারি, পাশাপাশি নারায়ণগঞ্জ তথা সোনারগাঁয়ের উন্নয়নে কাজ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলের নিকট দোয়া কামনা করেন।


