কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ২১.০৪.২০২৪
আমার বিরহ নিত্য বহমান
আমি নারী, আদর সোহাগ কম হলে হয় অভিমান!
তুমি যখন কাঁদাও নির্দয়ের মতো
আমাকে শান্তনা দেয় শ্রাবণের বর্ষা, ব্যাঙ কেলি, এমনি শত!
তুমি কাছে কিম্বা দূরে থাকো যখন যেখানে
নিরর্থ তায় কাটে না প্রহর পৌছে যায় মন সেখানে!
তোমার অধর অধরা হয় আমার থেকে দামী
কেন ছুয়ে ছিলে অধরে অধর বেনামি?
সেই মিলন চুম্বন ভালবাসার চেতনা প্রসাদ
প্রণয়ের আকাঙ্খা অভীরূপ অনিবার্য বিপদ!
আমার বিষন্নতা কণাগুলো ছুয়ে যায় রবিরশ্মি
ঈশ্বর প্রদত্ত প্রেমের দেহখানি হৃদয়ে বাঁধো কষি!
ছেঁড়া পালে মাঝি বিহীন নৌকা চলে না
সূক্ষ্ণ এ জায়গাটা পুরুষ কভু বোঝে না!
বিচলিত হই নিজের কাছে বার-বার
অপূর্ণ থেকে যায় সাধ, নারীর ঘরসংসার!



