মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

মাদক ও সন্ত্রাস মুক্ত স্মার্ট মিরসরাই গড়ে তুলব- মোহাম্মদ সেলিম 

আপডেট:

কামরুল ইসলাম:

আসন্ন মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রত্যাশী করেরহাট এলাকার বাসিন্দা মোহাম্মদ সেলিম প্রকাশ শেখ সেলিম নিজ এলাকা করেরহাট বাজার থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। উপজেলা নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্ধের পর তিনি মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় করেরহাট বাজারের প্রতিটি দোকানের ব্যবসায়ীদের সাথে তার নির্বাচনী প্রতীক টিয়া পাখি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় জনসাধারণ তার সাথে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে তাকে সমর্থন জানান। গণসংযোগ শেষে তিনি আসন্ন আগামী ৮ মে মীরসরাই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয় সাংবাদিকদের জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি সন্ত্রাস, মাদক ও জঙ্গীমুক্ত একটি আধুনিক মীরসরাই গড়তে চান। সেই লক্ষ্যে তিনি টিয়া পাখি প্রতীকে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি এতদিন আওয়ামীলীগের ইউনিয়ন পর্যায়ের দায়িত্বে থেকে করেরহাট ইউনিয়নের মানুষের পাশে ছিলাম। এখন আরো বড় পরিসরে মানুষের সেবা করার লক্ষ্যে ভাইস চেয়ারম্যান পথে প্রার্থী হয়েছি। জনসাধারণ তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমাকে তাদের মনোনীত জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন বলে আমি আশাবাদী। নির্বাচন নিয়ে তিনি আরো বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছেন, দলীয় কোন মনোনীত প্রার্থী থাকবে না এবং দলীয় কোন প্রতীকও থাকবে না। নির্বাচনে জনগণ তাদের ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে যাতে মনোনীত করতে পারে আমি সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ এবং তাদের সহযোগিতা কামনা করছি। সর্বোপরি আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি এবং আমার নির্বাচনী প্রতীক টিয়া পাখি মার্কায় ভোট প্রদানের জন্য অনুরোধ করছি।

শেখ সেলিম, ১৯৮০ সালে করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর ১৯৮৩ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ১নং করেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৮ সালে মীরসরাই উপজেলা ছাত্রলীগের সদস্য এবং ১৯৯৩ সালে নিজামপুর কলেজ ছাত্রলীগের সদস্য সদস্য হন। বিগত ২০১২ সাল থেকে করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। রাজনীতির পাশপাশি তিনি একজন সমাজকর্মী, সংগঠক ও ব্যবসায়ী।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত