মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

কথা দাও

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তাং ঃ ২৪.০৪.২০২৪

 

বিজ্ঞাপন

তুমি যদি কথা দাও

সারাজীবন থাকবে আমার সাথ,

নির্জন যমুনার কূলে

অপেক্ষায় জাগবো সারারাত।

 

ঝিরিঝিরি বয়ে যাওয়া ঝর্ণা

সুন্দরী ঝর্ণার কলতান,

গুনবো বসে বসে জলধারা

থাকবো অপেক্ষায় নাই কোন অভিমান।

 

হও যদি সুখদুঃখের সাথী

ধরো আমার দু’টি হাত,

ছাড়বো না কোনদিন

যত হোক ঝড়বাদল বজ্রপাত।

 

তোমায় নিয়ে চলে যাবো

কৈলাশ গিরি খাদে,

সুখ সাগরে ভাসবে জীবন

কাটবে দিন বাধা হীন অবাদে।

 

যত আসুক ঝড়-ঝঞ্ঝা জীবনে

হবো না কখনওই দু’জন বৈরী,

জীবন সাহারা পাড়ি দিতে

প্রতিক্ষনে থাকবো মোরা তৈরি।

 

তুমি কি আর আসবে ফিরে ওপার থেকে

অকালে ঝরে গেলে বসুধা থেকে,

আজ ও আমি অপেক্ষায় যমুনার পারে

শত কবিতার নায়ক তুমি হঠাৎ পথ গেলো বেঁকে!

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত