মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

নির্বাক প্রকৃতির খেলা

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তাং ঃ ২৭.০৪.২০২৪

 

বিজ্ঞাপন

প্রতি বছর ফিরে আসে বৈশাখ

আনন্দে দিশাহারা নববর্ষ বরণে,

কপালে টিপ পরে যাই রমনার বটমূলে

যাই আনন্দ শোভাযাত্রায়

বাঙালির সাত হাজার বছরের প্রোথিত শিকড় স্মরণে!

 

কলম থেমে যায়, লেখায় মন বসে না

১৪৩১ সাল, এ কেমন বৈশাখ করলাম বরণ?

এমন দাবদাহে হাস ফাঁস প্রাণীকুল, মেঘের সাম্পান ভাসে না!

ক্ষুদ্র এ জীবনে কতগুলো নববর্ষ এলো, এমন অগ্নিসম দুপুর আসে না স্মরণ!

 

মাঠঘাট জমি চৌচির, নেই কোন বৃষ্টির ফোঁটা

হিটস্ট্রোকে হাসপতালে যাচ্ছে মানুষ অবিরত,

ধানক্ষেতের তীর ঘেষা সবুজ গ্রামে আজ ধূসর

বৃক্ষপত্র পল্লব যাচ্ছে ঝরে, শ্যামা কোকিলকণ্ঠ নিস্তব্ধ আর পারে কত,?

 

তবু ও সংসারে ঘানি টানা বাবা টার নেই অবসর

একচল্লিশ ডিগ্রি তাপের খর রৌদ্রে

ঘর্ম স্রাবী বাবা,

রিকশা নিয়ে তপ্ত পীচ ঢালা রোডে উৎকন্ঠায় হাঁক

কেউ কি বাংলা বাজার সদরঘাট যাবা?

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত