বুধবার, মার্চ ১৮, ২০২৬

জন দূর্ভোগ দেখার কেউ নেই

আপডেট:

সিনিয়র রিপোর্টার : রাকিবুল আবেদিন সজিব //জনদুর্ভোগের আরেক নাম রামপুর হাজারী রোড (দাউদপুর পুল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা পর্যন্ত)।

ফেনী পৌরসভার ১৮ এবং ১৭ নং ওয়ার্ডের এই রোডে দৈনিক প্রায় শতশত গাড়ি (রিক্সা, সিএনজি, টমটম, ইমো, কার, মাইক্রো, সাইকেল, হোন্ডা ইত্যাদি) চলাচল করে। কিন্তু বতর্মানে এই রোডের অবস্থা অতি সোচনীয়। রাস্তার মাঝখানে তৈরী হয়েছে বড় বড় গর্ত। খনা খন্ডে ভরা এই রাস্তাটি দেখার যেন কেউই নেই অতপর সাধারণ মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। প্রায় দীর্ঘ ১০ বছরেও এ রাস্তা মেরামত করা হয় নাই। যদি কোন রিক্সাওয়ালা শোনে এই রাস্তা দিয়ে তাকে যেতে হবে তাহলে সে যেতে রাজি হয় না আর যদিও সে যায় তাহলে তাকে দিগুণ ভাড়া দিতে হয়। আমি একদিন দুপুরে দাউদপুল থেকে বাসায় আসার জন্য অনন্ত ১২ থেকে ১৩ জন রিক্সাওয়ালাকে জিগাস করলাম যাবে কিনা কেউই রাজি হচ্ছে না এরপর একজনকে জিগাস করলাম এইদিকে যেতে আপনার সমস্যা কোথায় উনি বলে মামা এইদিকে রাস্তা খুবই খারাপ। প্রায় অনেক বছরই রাস্তাটির একই অবস্থা। বার বার রাস্তাটির কাজ করার আশ্বাস দিলেও এখনো পর্যন্ত কাজের কোন খবর নেই।
করে এই রাস্তা দিয়ে বয়স্ক মানুষ এবং রোগীদের চলাচল খুবই কষ্টদায়ক।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত