কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তারিখ ঃ ০৭.০৬.২০২৪
যেদিন আমি থাকবো না
কেউ তোমায় আর বকবে না!
লিখবো না গানের স্বরলিপি
কবিতার শত পান্ডুলিপি !
লিখবো না আর, কাব্যে কারো ইতিহাস
অভিজ্ঞতার সহস্র যত হাস ফাঁস,
খুঁজবে আমায় বইয়ের পাতায়
নয়তো আকাশের ঐ নীলিমায়!
খুঁজবে আমায় উর্মিমালায়
অংশুমালীর তপ্ত চুলায়,
খুঁজবে আমায় বাদাড় গিরি
নয়তো নিজের হৃদয় চিরি!
পড়বে মনে বকুল তলায়
মালা গেঁথে দিতে গলায়!
না-ই তো আমি, পড়বো মালা
মনে করে বাড়বে জ্বালা !
যখন বসে কাঁদবে ভীষণ
করবে মেঘ হৃদয় ঈশান,
কে মোছাবে অশ্রুজল
বুকে টেনে আদরের ছল?
তাঁরার মাঝে খুঁজবে আমায়
ছায়াপথের তারার মেলায় !
কাছে যখন রবো না আমি
বুঝবে সেদিন, আদর আমার ছিলো দামী!
স্পর্শ আমার খুঁজবে সেদিন
বলবে না আর বেঈমান বেদীন!
ঝগড়া করে, দূঃখ যখন খুঁজবে একা
পাবে না আমায়, তাকিয়ে দেখবে চারিদিক ফাঁকা!
পাবে না আর আমার মত পাগল কবি
সারাদিন রাত আঁকত যে তোমার ছবি!
একদিন আসবো বাতায়নে, বিহগ রূপে
বুঝে নিও এসেছি আমি, এসো তুমি চুপে চুপে ,
করবো আদর, চঞ্চু ঘষে ওষ্ঠে তোমার
মিলিয়ে দেখো, এদিন আর সেদিনের আদর, এক বরাবর!
আমা শব যাত্রায়, কিছু লোক খুশি হবে
হয়তো মম লেখায় পেয়েছিলো ব্যথা, কখন কবে,
বাজবে তোমার মনে তখন, বিষন্নতার সুর
তখন আমি মৃতের আলয় শয্যা পেতে, গেছি অনেক দূর!
পড়বে ধূলা, আমার লেখার টেবিল জুড়ে
খেরো পাতার এক পাতা, হৃদয় ম-ম, দিয়েছো পুড়ে,
বলেছি কত, আরো একটু কাছে থেকো
একলা ঘরে একা-একা, মরলে তখন চেয়ে দেখো!
সানাই সুরে বেঁধে ছিলাম, ভরা জোয়ারের জীবন সময়
ভুল-ভ্রান্তির অভিযোগ হীন, দাও বিদায় !



