ইঞ্জিঃ সিরাজ
০৮.০৬.২০২৪
জার্মানির বার্লিনে হাজার হাজার মানুষ রোডে প্লা কার্ড ফেস্টুন নিয়ে নেমে এসেছে ফিলিস্তিন কে স্বীকৃতি দেয়ার পক্ষে! তারা শ্লোগান দিচ্ছে, গাজায় হত্যা বন্ধ করতে এবং ফিলিস্তিন কে স্বাধীন রাস্ট্রের স্বীকৃতি দেয়ার জন্য!
প্রিয় পাঠক, আজ পর্যন্ত জাতিসংঘের ১৯৩ সদস্যের ১৪৬ রাস্ট্রের স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন! একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে অনেক আগে। রক্তপিপাসু মার্কিন ও তার বাকী দোসরা আরও রক্ত চায়! বিশ্ব বিবেক জাগ্রত, বিশ্ব ছাত্র সমাজ আন্দোলনে, তার পর ও মানবতা গনতন্ত্রের মায়াকান্না করা মার্কিনের টনক নড়ে না! ডঃ ইউনূসের গরীব শ্রমিক ও গ্রামীন ব্যাংক অংশীদারদের মামলায় হয়রানি খুজে পায় মার্কিন যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন! নির্লজ্জের মত বলে, “আমরা নিবিড় ভাবে ডঃ ইউনূসের বিচার কার্য পর্যবেক্ষণ করছি!” আদালতের রায়ে সমালোচনা করা Condemned অফ কোর্ট হলে নিবিড় পর্যবেক্ষণ ও বিচারকদের নিষেধাজ্ঞা দিয়ে ভয়ভীতি condemned of court নয় কেন? উল্লেখ্য, ডঃ ইউনূসের বিরুদ্ধে গরীবের টাকা আত্মসাৎ থেকে শেয়ারে পাওয়া নোবেলের প্রাইজ যথাযথ শেয়ার বন্টন না করা, ব্যাংক অনিয়ম, এই টাকায় অন্য আর্থিক প্রতিষ্ঠান গড়া এমনি দেড় শত মামলা আছে! মিথ্যা মামলা হলে তো আদালতে দাড়াবেন আর ফাইনাল হয়ে বের হবেন। তার উকিল ব্যারিস্টার এমন বেকসুর পয়েন্ট তো আদলতে শো করতে পারছেন না?
মার্কিন যুক্তরাষ্ট্রের জটিল পলিসি বন্ধুত্ব করে শত্রুর যাত্রা ভঙ্গ! ইরান যখন কারো সাহায্যে পরমাণু অস্ত্রের দ্বারপ্রান্তে তখন তাকে পরমাণু অস্ত্র বানানোর সহযোগিতা করার আলোচনার টেবিলে নেয় কাল ক্ষেপন করতে। হামাসের হাতে ২৫০ জন ইসরায়েল মার্কিন ও জাতিসংঘের লোক জিম্মি সে জন্য জটিল সব প্যাচ সন্ধি প্রস্তাব, যুদ্ধ বিরতি, শর্ত ইত্যাদি এগিয়ে এসে বন্ধু হচ্ছেন!তিনি তো নিরপেক্ষ মুরব্বি না, তা হলে ইসরায়েলের পক্ষে “আইজ্যাক হাওয়ার” যুদ্ধ জাহাজ পাঠান কেন? উদ্দেশ্য রোজ রোজ বিশ্ব জনমত ফিলিস্তিন পক্ষে যাওয়া ঠেকানো! ৩৬০০ ফিলিস্তিন হত্যায় কোন শোক নাই, ২৫০ জন ছাড়ানোর জাল বিছানো তার উদ্দেশ্য ! আরবীয় শান্তি এসে যায় ফিলিস্তিন কে স্বীকৃতি দিলে। দুটো রাস্ট্র ইসরায়েল আর ফিলিস্তিন পাশাপাশি “ডিমারকেশন এরিয়ায়” বসবাস করলে রোজ ঝগড়াঝাঁটি রক্তপাত বন্ধ হয় তা তিনি হতে দিবেন না! আবার বিশ্ব জনমত কে ধোঁকা দিবেন, দেখো আমরা ও শান্তি চাই, ফিলিস্তিনের অপরাধ ওরা মুসলমান! আফগান ইরাক সিরিয়া লেবানন ইয়েমেন বাংলাদেশ ইরান সবার অপরাধ মুসলমানিত্ব! তিন কোটি কুর্দি মুসলমান জাতিসংঘের স্বীকৃতি নাই কারন তারা মুসলমান অথচ ৬৫ লাখ ইহুদির জন্য কেঁদে যারে যার! দ্বিতীয় স্বার্থ, ইসরায়েল যুদ্ধে না থাকলে অস্ত্র বিক্রি করবেন কই? এজন্যই ইউক্রেন ইসরায়েল তাইওয়ান আফ্রিকার না খাওয়া দেশগুলো তে যুদ্ধ লাগায় রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের জটিল সমীকরণ।
এতদিন ইরানের ভয় দেখিয়েছে সৌদি আরব সহ অন্য আরব দেশগুলো কে, গুমার ফাঁক করে দিয়েছে চীন মধ্যস্হ করে, এখন আর সৌদি আরব মার্কিনের মোট বিক্রিত অস্ত্রের ৩৭% কেনে না, অতএব মার্কেট তো চালু রাখতে হবে! নেতানিয়াহুর সামনে নির্বাচন, বাই ডেন স্যার ও তসবিহ জপছেন এবং কূটকৌশলে ঠেকাতে চাচ্ছেন ফিলিস্তিন স্বাধীনতা, ইরানের উত্থান, চীনের উত্থান, ইরান চীন রাশা তুরস্ক সৌদি আরবের জোট ভুক্তির ম্যাগনেটিক ফিল্ড (Trying to neutralise).
মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি ও বৃটিশ পলিসি মুসলমানদের প্রতি একই রকম। তোমরা মুসলমান, বিজ্ঞান শিখবা ক্যান? কেন যাচ্ছো মিসাইল পরমাণু বোমে, ধর্মীয় এবাদত এসবে মাথায় ঢুকালে যায় কমে, তোমরা শিখো অজু গোসল প্রসাব পায়খানার দোয়া, নতুন কাপড় পরার আগে যেমন লাগে ধোয়া! ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হওয়া হারাম, মাওলানা মুফতি হাফেজ কারী হলে বেহেশতে পাবে ৭০ হুর সহ হেরেম!নারী সেতো আমরা Woman দিয়ে আসছি খেতাব, ইতিহাস ভূগোল দর্শন বিজ্ঞান কেন পড়বে নারী, সেতো পড়বে বেহেশতের আট টা দরজা খোলা দোয়া শিখতে আরবী ফার্সি কেতাব!
আমরাও এই পলিসি সস্তা বিধায় গিলি খুব তাড়াতাড়ি!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।



