বুধবার, মার্চ ১৮, ২০২৬

কথা দিয়েছিলো

আপডেট:

 

কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ১০.০৬.২০২৪

 

বিজ্ঞাপন

যৌবনে এক তামসী রজনীতে পথ আটকে কথা দিয়ে ছিলো এক মন্দাকিনী,

অধঃকায় অনাবৃত বেশে বলেছিলো,”আমি তোমায় ভালোবাসি”!

সে-ই প্রথম হৃদয় গগন অভুযদিত হয়েছিলো —

পূর্নিমার মেঘমুক্ত আকাশে সোনার থালার মত পূর্ন শশী!

 

কথা দিয়ে ছিলো উদাম-দিগম্বর সঙ্গম শুধু নয়

যৌবনের রক্তস্রোতে প্রবাহিত লাভা উদগীরণে দন্ত বসাবে না কেহ ওষ্ঠে শুধু,

কোমল মাংসপিণ্ড উরে মোহমুগ্ধে নর বসাবে না নখর

আলিঙ্গন আর যৌন আকর্ষণ শুধু নয়, শেষ জীবান্তক বাসবে ভালো হয়ে এসে বধূ!

 

উন্মুখ স্তন এঁকেছিলো টাইটেনিকের ‘জ্যাক’ প্রিয়া ‘কেট সের’

যৌবনে সব ভালো লাগে কৌমার্য সব আচরণে

সূর্যাস্তের পতন দেখে নর-নারী সমুদ্র অতলে সূর্য গমন

শেষ জীবনে সর্পিল উদ্যাত ফণা, এক বালিশে মাথা রেখে ভালোবাসা প্রকাশ চুলে আঙুলের বিচরণে!

 

ক’জনার ভাগ্য এমন জোটে, জীবন কুয়াশার ভোর হয় না পঞ্চাশোর্ধ জীবনে

তখন খুঁতহীন চাঁদের কলঙ্ক ধরা পড়ে পৌঢ় লেন্সিং চোখে,

যৌবনে শত মেলে বিছানার সঙ্গী, টেনে বসায় করে আদর,

ব্রজ বালকের আদর থাকে, কেউ কৃষ্ণ ডাকে শখে, পৌঢ় কালে ক’জন মেলে, সাপটে এসে বুকে!!?

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত