বুধবার, মার্চ ১৮, ২০২৬

বিকশিত হোক মনুষ্যত্ব

আপডেট:

 

কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ১০.০৬.২০২৪

 

বিজ্ঞাপন

একজন কবির মানব প্রেম, ব্যক্তিস্বাতন্ত্র, আত্মমর্যাদা তার শিরায় শিরায়

তোমরা নব্যপন্হী সাহিত্য জগত পিছু টানা নয় বরং অংশীদারিত্ব বর্দ্ধিত করো!

নারীদেহ ভোগী, শরাব সাকির আড়ালে ধর্ম মুখোশধারী আত্মদম্ভ প্রচারে স্ফীত

ধর্ম বাণী তোমাদের একটা পতিতা বণিকতন্ত্রের ছদ্মবেশ!

 

বংশ আভিজাত্য, অর্থ গর্বে উদ্ধত, ঘৃণি তব দোহে

ঐশ্বর্যের কণামাত্র বিপথে গ্রহনের বিপক্ষে আমি !

তোমাদের মস্তিষ্কে নারী স্বাধীনতা শুনতে বজ্রপাতের মত

তোমাদের ঔদ্ধত্য, নিষ্ঠুরতা অহেতুক গর্বিত আচরনে হাসে অন্তর্যামী!

 

সহস্র বছর আগের জ্ঞানলব্ধ জ্ঞানীর কলম থেকেও নির্বোধ তুমি তবু আকাশ ছোয়া দর্প !

আমি শব্দ বর্ণ জোড়াতালি দেই, আচরণে উদ্রেক প্রগাঢ় বেদনায়, তব দৈন্যতা করি উন্মোচন!

বিশ্ব জ্ঞান দূরে থাক যবে পারিপার্শ্বিকতার ছোঁয়া পায় না কারো মন

কুটিল মনের চরিত্র পেক্ষণ বিন্দু থেকে নির্মিত হৃদয়স্পর্শী চিত্র আকা সাহিত্য জগতে বারণ!

 

নিজ হৃদয় বিত্তে যতদিন বিকশিত না হয় মনুষ্যত্ব

মানুষের সাথে মানবতা হীন আচরণ পাশাপাশি ধার্মিক সাজা বড় বৈপরীত্য!

একজন লেখক বড় প্রেমিক, সমাজের রূঢ় অভিজ্ঞতা তীব্র অন্তর্দ্বন্দ্বতায় অসহায়

বিধাতা ধর্মের বিপনি খোলেন না, কিছু লোক কল্পনা মুখর অতি সংবেদনশীল পৌরাণিক আদর্শ আশ্রয়ী, বড়াই তাদের জাতিভেদ আভিজাত্য!

 

আসুন মানুষ হই সবে, মনুষ্যত্ব লোপ না দিয়ে নিঃসঙ্কোচে আত্মনিবেদন করি সৃষ্টিকর্তার কাছে

মেনে নেই অন্যের ব্যক্তিত্বের মর্মান্তিক পরাভব, পরিশোধিত হই উপলব্ধির নবতর প্রান্ত গিয়া!

জীবনের সমস্ত মূল্যবোধ সঞ্চারিত হোক, হইও না কুসংস্কারাচ্ছন্ন

ছায়ার সাথে কুস্তি করোনা, একটা পিপীলিকা ও যেন না মরে তব পদতলে, স্হির করো হিয়া!

 

ক্যাপশন ঃ ছবি

সাংবাদিক লেখক কবি রনিকা বসু (মাধুরী)

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত