বুধবার, মার্চ ১৮, ২০২৬

অন্তিম কাল

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তাং ঃ ১০.০৬.২০২৪

 

বিজ্ঞাপন

অন্তিম শয়ন কার কতো দূর

দুনয়ন মুদে যাবে বেসুরো লাগবে সব সুর,

পাখির গান, ফুলের সৌরভ,

সোনালী রোদ্দুর,

সব থেমে যাবে নেমে আসবে রাত দুপুর!

 

যাপিত জীবনের বিবর্ণ হবে সুখ

ভেঙে যাবে পুষেছি যতো আশা এক বুক!

রাতের নিরব নিস্তব্ধতা আসবে বুক জুড়ে

জীবন সেতারের তার যাবে সব ছিড়ে!

 

এ ভুবনে একাকিত্ব বড় পীড়া দেয়

ওপারের একাকিত্ব কারো মনে হয়?

এ ধরায় মেলে শত দেব দূত, বাড়িয়ে দেয় হাত

কতজন সুন্দরী নর নারী দিতে চায় সাথ!

 

যেদিন পাতবো বিছানা মাটির ঘরে

শ্মশানে পুড়ে ভস্মীভূত হবো হয়তো কোন ভোরে!

কেউ কি কোন দিন আসবে দিতে ফুল

সারা জীবনের প্রেম ভালোবাসা ছিলো কি তবে ভুল?

 

নিরন্ন মানুষের ক্ষুধা করেছি উপেক্ষা

ঐশ্বর্য অর্থ-বিত্তের লুটতে কত কার করেছি অপেক্ষা,

নারী-পুরুষের দেহতত্ত্বের মানচিত্র ভিন্ন

একে অপরকে ব্যবহারে শকুনি খায় করে ছিন্ন ভিন্ন!

 

শেষ গমন কাল আসে না কারো মনে

সেদিন যাবে কি কেউ কারো সনে?

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত