বুধবার, মার্চ ১৮, ২০২৬

ভাড়াটিয়ার মেয়ে

আপডেট:

 

কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

বিজ্ঞাপন

তাং ঃ ১১.০৬.২০২৪

 

বিজ্ঞাপন

পাশের ফ্লাটের সেই মেয়েটা

নিত্য জানালা খুলি,

উঁকি দিয়ে বলতো কথা

আদর আদর বুলি !

 

জোছনা ঝরা চাঁদের আলো

পড়তো তার গায়,

ঝর্ণার জলে জলপরী

করছে স্নান, মাঘী পূর্ণিমায় !

 

মা ডাকতেন, কে কথা কয়

জানালার কাছে যেয়ে,

বলতাম মা পাশের বাসার

কেরানি চাচার মেয়ে !

 

মা বলতেন, ঘুমো গিয়ে

কাজ নাই ওদিকে যেয়ে,

মায়ের কথায় বিছানায় শুয়ে

এপাশ ওপাশ করি,

শব্দ পেতাম জানালা খুলে

ডাকছে আবার “পরী” !

 

বুকের ভিতর কালবৈশাখীর

উথাল-পাতাল হাওয়া,

মায়ের ভয়ে আর হতোনা

জানালার কাছে যাওয়া !

 

দিনরাত কাটে আমার

‘পরীর’ কথা ভেবে,

জানি না তার সাথে আবার

দেখা হবে কবে?

 

নিস্তব্ধ রাত সবাই ঘুমায়

কেউ নাই আসে পাশে,

মনে হলো ও ফ্লাটের

জানালায় কেউ কাশে!

 

আস্তে আস্তে পা টিপে

খুললাম জানালা,

অবাক বিস্ময় চেয়ে দেখি

শাড়ী পরে এক জননা !

চাঁদের কিরণ তার মুখে

ঠিকরাচ্ছে আলো,

মুখ খানি তার এত সুন্দর

চাঁদের চেয়ে ভালো !

 

করুণ সুরে বললো কেঁদে

কাল আমার বিয়া,

উড়াল দিয়ে যাবে চলে

তোমার প্রাণের ‘টিয়া’!

 

চাঁদের আলোয় দেখলাম চোখে

বিন্দু বিন্দু জল,

চাহনিতে বিষাদসিন্ধু

একটুও নাই ছল !

 

ডুকরে কেঁদে বললো চলো

আজ রাতে পালাই,

তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে

মোমবাতি জ্বালাই !

 

দৌড়ে পালায় গেলো ‘পরী’

আর এলো না ফিরে,

মোমের শিখা গেলো নিবে

হাহাকার অন্তরে!

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত