বুধবার, মার্চ ১৮, ২০২৬

ফিরে যাওয়ার সময় হয়েছে

আপডেট:

 

কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তারিখ ঃ ১৩.০৬.২০২৪

 

বিজ্ঞাপন

সময় হয়েছে ফিরে যাওয়ার, যেথা থেকে আসা

ওরে মূঢ়, এখন ও নেশা কাটলো না তোর,

অর্থবিত্তের মোহ তোরে রাখলো বেঁধে

অংশুমালী পুব আকাশে এনেছে ভোর!

 

জীবন নদীর শেষ খেয়ার, দাড় বৈঠার আওয়াজ পাই

আসছে ধেয়ে মম পানে, অবচেতনে বসে আছি খেয়া ঘাটে!

তৃষ্ণিত নয়নে অপেক্ষা শেষ বেলা, পেয়ে আপন দের অবহেলা

নদীর ঢেউয়ে সিক্ত বালুকা রাশি সূর্য এখন গোধূলি পাটে!

 

অবধারিত ওপারে গমন, আসবে সমন করিনি স্মরন

সাজিয়েছিলাম জীবন টা অর্থ বিত্ত যৌবন চিত্তের বাসর ঘর!

কত ষোড়শী বলেছে কৃষ্ণ কেউ ডেকেছে রাজেশ স্বর

ভেঙেছে আজ নন্দের দুলালের স্বয়ম্বরা গেহের সব আসর!

 

হায় অভাগা কই তারা শেষবেলায়, সারা যৌবনে রক্ত জল করেছি যাদের তরে

ঝাপিয়ে পড়েছি মৃত্যু কে অবহেলে, বিপদে-আপদে, অর্থের খোঁজে

সাইবেরিয়া থেকে বিশ্বের উষ্ণ ডেথ ভ্যালি, খুঁজেতে যাদের অন্ন,

আজ আমি নিষ্প্রয়োজন অনর্থক বোঝা ভার বেরিয়েছি ছদ্ম সাজে!

 

আমি ছেড়ে যাবো ধরা, চলায় মান রবে সৃষ্টির ধারা

আপন মহিমাময় পল্লবিত হবে কবরের পাশে কৃষ্ণ চূড়া!

প্রেয়সীর খোপায় দিবো না আর রক্ত জবা

আগের মতই পরিযায়ী পাখি অতিক্রম করবে দুর্লঙ্ঘ হিমালয় চূড়া!

 

সব প্রকৃতির নিয়মে চলয়মান রবে শুধু আমি থাকবো না

ফিরবো না আর কোনদিন সবুজশ্যামল বাংলা মায়ের কোল!

দেখবো না আর স্বার্থান্বেষী অকৃতজ্ঞ সর্পিল লেলিহান মানব মুখোশবৃত্তিই

  • মৃত্যুর পরে মানুষ কোথা যায়, কোথা সেই শেষ অবস্থিতি ব্লাক হোল?

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত