কলমে ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ১৬ ই জুন ২০২৪ বিকেল সাড়ে ৫ টা।
অসুস্থ হয়ে হাসপাতালে —–
(devoted to my mom)
আমি জানতাম তুমি আসবে
যখন মৃত্যুয আমায় মারবে ছোবল,
অথবা কবরস্থানে যাবে চুপি চুপি
অশ্রু ফেলে রোদন করবে কেবল!
এমনি দরজায় আনাগোনা শুরু
উঁকিঝুঁকি, ছোবলের প্রস্তুতি যমের,
দান্তির বার-বার থাবা থেকে রক্ষা
হয়নাকো কোন মানবের!
যত বলো যেতে নাহি দেবো
এ্য যে মিথ্যা আঁকড়ানো চেষ্টায় বুক!
বিদায় দিতে হয় সব নাড়ী ছেড়া ধন
ভুলে যায় সবে, আবার নিজ কক্ষ পথে আসে সুখ!
বাজপাখির বার-বার ছোঁ মারা
দৃঢ় মুষ্টিতে ধরে যখন,
আঁকড়ায় সর্বশক্তিতে
শেষ বার জীবন ও যম করে হরন!
আজ-ও হাসপাতালে যাওয়ার সুযোগ দিলো
ঈদুল আজহা কাল, সামনে ভেবে,
আজ নয় বলি দান, ছেড়ে দিলো যমে
এত অদৃষ্ট শুভ ক’জনার, এত সুযোগ কে পেয়েছে কবে?



