লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ২৭.০৬.২০২৪
বিশ্বে কত জাতি, কত দেশ, কত মানুষ, কত ধর্ম, ধর্মহীন কত, নাস্তিক কত, আস্তিক কত, কার ধর্ম সঠিক, কত পূণ্য করলে স্বর্গ, কত সম্পদ হলে মানুষ তৃপ্ত, এর কোন কিছুই একদম সত্যি সঠিক ইতিহাস গননায় নাই। সব কিছুই Approximately (প্রায়) হিসাব।
বিশ্বে একটা জাতি আছে যাদের কোন ভূমি নাই! তাদের নাম “বাজাউ”। একটা জাতি আছে তাদের নাম কুর্দি তাদের জমি আছে তিনটা বাংলাদেশ সমান, জনসংখ্যা তিন কোটি, ধর্মে মুসলমান, তাদের ৪০ হাজার লোক একসময় তুরস্ক হত্যা করেছিলো, তাদের কোন রাস্ট্র নাই!
“বাজাউ” জাতি সমুদ্রে বাস করে, কূলে উঠলে পুলিশ তেড়ে আসে। কোন শিক্ষা দীক্ষা বছর মাস গননাও জানে না। এমন বাজাউ আছে যে জীবনে ও মাটিতে পা রাখে নাই। সমুদ্রের মাছ শেওলা খাবার, নৌকায় ভ্রমণ, মাছের বিনিময়ে নৌকা অন্য খাবার স্হলবাসীরা সরবরাহ করে। আল্লাহর এই বান্দাদের নিয়ে কারো কোন মাথা ব্যাথা নাই। এ জাতি জলের নিচে ১০/১৫ মিনিট থাকতে পারে শ্বাস না নিয়ে। ২৩০ ফিট জলের নিচে যাতায়াত করে। যেহেতু ভুমি নাই তাই ভুমি দস্যু নাই, ঝগড়াঝাটি নাই তাই বিচার শালিশ নাই, ঘুষ খোর ও নাই। মরলে কবর /শ্মশান নাই তাই জলে ভাসায় দেয়, মাছের উদারে যায়। যেহেতু ধর্ম নাই তাই বেহেশতে দোযখ স্বর্গ নরকের বালাই নাই। দোয়া কালাম নাই।
এমনি সহস্র জাতি আছে যাদের ধর্ম নাই, পরিধেয় নাই, অখন্ড ভারতেই ছিলো মুচি বাগদি জেলে মালো ডোম মেথর শাওতাল নাপিত ব্যাধ বেদে সাপুড়ে মুদ্দা বুরমো , তাদের ভাষা ও দুর্বদ্ধ ছিলো। এসব জাতি নামাজ রোজা অজু গোসল সহবাসের দোয়া জানে না আজও! কোন দোয়া পড়লে বেহেশতের আটটা দরজা খুলে যায় তা শোনে নাই কোনদিন, তাদের কি হবে ওপারে? বিশ্বে ৮০০ কোটি মানুষের মাত্র ২০০ কোটি মুসলমান, ২৪০ কোটি খৃষ্টান, ১৪০ কোটির মত হিন্দু, ৪৮ কোটির মত বৌদ্ধ বাকী ৪২৯৬ ধর্মানুসারী সব নরক বা দোযখ বাসী?
যারা বেহেশতে দোযখ স্বর্গ নরকে প্রায় দখলে নিয়ে রেখেছে গলায় পূতি কপালে তিলক বা দাড়ি-টুপি পাগড়ীওয়ালা সবাই অধিকাংশ ব্যাংক ডাকাতি, ধর্ষণ, সুদ ঘুষ, ভূমিদস্যুতা, শালিস বানিজ্য, মাদ্রাসা মসজিদ মন্দির কবরস্থান শ্মশানের জমি দখল, ক্যাশ চুরি এমনি হাজার অপরাধে জড়িত। ক্ষমা নাই, উপকারীর উপকার স্বীকার নাই, দেনা শোধের চিন্তা নাই, মিথ্যা ছাড়া বলার নাই, নারী গতর পেলে লম্বা জামা বা ধূতি খুলতে সময় নাই,
মা তাদের ই বৃদ্ধাশ্রমে, বাবা তাদের ই পথে পথে! মা তাদের বোনের বাড়ী বাবার করব জঙ্গলে ভরি, স্ত্রী কে দিয়ে দেহব্যবসা এই হলো সভ্যের তামাশা!
আমাকে আমার একজন মহিলা কবি বন্ধু (অধ্যাপক ছিলেন), বসার দোয়া, হাটার দোয়া, শোয়ার দোয়া, গোসলের দোয়া, অজুর দোয়া, সহবাসের দোয়া, ছেলে সন্তান হওয়ার দোয়া, ঘুমানোর দোয়া, রেজেক বৃদ্ধির দোয়া, রোগমুক্তির দোয়া, ভালো ঘুমের দোয়া ফেজবুকে পেয়ে আমাকে পাঠিয়েছেন!
আমার মা ৯৫ বছর বয়স, তাকে এক হুজুর ফুসলিয়েছেন, মরার আগে সূরা কালামগুলো সহি করে শিখে নিন একজন হুজুর রেখে।
প্রিয় পাঠক, উল্লেখ্য অসভ্য অশিক্ষিত নগ্ন বা অর্ধনগ্ন রাস্ট্র হীন সমাজ হীন বেহেশতে নরক না-বুঝ রা কিন্তু আমাদের মত অসভ্য মিথ্যা বাদী না, তারা যুক্ত পরিবারে আছে, আধা ন্যাংটা মহিলা পাশে ঘুমালে ও ঝাপিয়ে পড়ছে না আপনার আমার মত সো কল্ড ধার্মিক সভ্যদের মত। আমাদের মহিলাকে বাইরে বের করতে হিজাব নেকাব বোরকা দস্তানা পা মোজা পরতে হয় সব ই বেহেশতে যাওয়ার জন্য, সবই কবর আজাব আর দোজখের আগুন ঠেকাতে কিন্তু বছরে বাচ্চা উৎপাদন কিন্তু বন্ধ নাই, হেই কুকর্ম টার সময় দোজখের আগুন মনে থাকে না এত ধার্মিক লোকগুলোর!



