বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

বর্ষার খরতাপ

আপডেট:

 

কলমে ঃ দেবিকা রানী হালদার।

বিজ্ঞাপন

তারিখ ঃ ০৩.০৭.২০২৪

 

বিজ্ঞাপন

বর্ষা ঝরছে অবিরাম, চশমার গ্লাসে জল

ঝাপসা দেখছি দূরে কাছে যা আছে সকল!

গুরু গুরু মেঘের গর্জন গর্জে আকাশে

ঠান্ডার আবেশ আর্দ্রতা, বৃষ্টি কণা বাতাসে!

 

আষাঢ় শ্রাবন সারা রাত স্মৃতির কাজল আকিঁ আঁখি তে

খোলা বাতায়নে ঈগল জুটির শীৎকারে ঘুম ভাঙে চকিতে!

তুমি আজ কত দূরে ফিরবে কি-না জানি না

ভাগ্যের পরিহাস একাকিত্ব জীবন, পরিহাস আমি মানি না!

 

আমি একবুক কবিতা নিয়ে সারা রাত বুকে

ফুল চায় ভ্রমর আসুক, আমার ভ্রমর আছে কোথা সুখে?

আমার কবিতা ছন্দ হারায় ভিজিয়ে দেয় আষাঢ়ে বৃষ্টিতে

আমার জীবন ছন্দ, রচনা, পান্ডুলিপি এলো না কোন কাজে এধরার সৃষ্টিতে!

 

বৃষ্টি ঝরে ক্ষণিক আবার মেঘ যায় ভেসে

তোমার মতো প্রেমিক বিরহ দেয় হেসে,

মেঘ গলে এ ভুবন নামে বৃষ্টির ধারা

তুমি এসো হে নিঠুর আর একবার ভিজে হই সারা!

 

কতো রাতে ছাদে বৃষ্টিতে ভিজে দু’জনে করেছি অবগাহন

সে স্মৃতি বৃষ্টি রাতে জ্বালায় অবিরাম, যায় কি সহন?

মনে পড়ে চুল চিবুক গন্ড বেয়ে বৃষ্টি ধারার সাথে দীর্ঘ চুম্বন

আজ-ও মনে হলে দীর্ঘ কেশি আমি, কেঁপে উঠি, শরীর দেয় শিহরণ!

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত