লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
তাং ঃ ০৪.০৬.২০২৪
আপনি জানেন কি কবিগুরু রবীন্দ্রনাথ স্কুলে পালানো ছাত্র ছিলেন , কবি নজরুল মাত্র ষষ্ঠ শ্রেনী পড়েছিলেন, লালনের কোন একাডেমিক শিক্ষা ছিলো না, সক্রেটিস বাবার সাথে টাইলস মিস্তিরি ছিলেন, আলভা এডিসনের ভালো একাডেমিক শিক্ষা ছিলো না, বারোজন আমেরিকার প্রেসিডেন্টের কোন ডিগ্রি ছিলো না , আব্রাহাম লিংকন স্বশিক্ষিত ছিলেন অথচ তার গনতন্ত্রের সজ্ঞা শত সজ্ঞার ভিতর শ্রেষ্ঠ সজ্ঞা “The Government is by the peoples of the peoples and for the peoples ” আইনস্টাইন কোন পলিটেকনিকে পড়ার সময় ক্লাসমেট “মিলেভার” প্রেমে পড়েন এবং মিলেভার পেটে বাচ্চা এসে যায়! এ বিষয় বাবা-মা র তিরস্কারে আর পড়াশোনা হয়ে ওঠে নাই কিন্তু দুজন ই সেরা বিজ্ঞানী।
প্রিয় পাঠক, আমাদের কবি শামসুর রহমান ইংরেজি অনার্সের ছাত্র ছিলেন কিন্ত মাস্টার্স না করেই কবিতায় পেয়ে বসে!তিনি একসময় সাপ্তাহিক বিচিত্রা ও দৈনিক বাংলা সরকারি পত্রিকার সম্পাদক ছিলেন! আমি পরিচিত ছিলাম, গুরু ছিলেন অনেকের লেখালেখির জগত সৃষ্টির তিনি। বিএনপি ক্ষমতায় এলে যে একশত ষাট জন প্রগতিশীল লোককে হত্যার তালিকা করে জঙ্গি গোষ্ঠী (অনেক টা সরকারের সন্মতিতে) তাদের মধ্যে হুমায়ুন আজাদ স্যার, কবি শামসুর রহমান ছিলেন। কবি শামসুর রহমানকে নিজ বাসায় এলোপাতাড়ি রাম দায়ের কোপে মৃত্যু ভেবে ফেলে আসে, বেঁচে যান কিন্তু আয়ুস্কাল কমে যাওয়ায় মৃত্যু বরন করেন। হুমায়ুন আজাদ স্যার কে ও বাংলা একাডেমি থেকে ফেরার পথে টিএসসি মোড়ে এলোপাতাড়ি রাম দায়ের কোপে মাটিতে পড়ে কাৎরানো অবস্হায় লোকে উদ্ধার করে, এতবড় অধ্যাপক ও সাহিত্যিক বেঁচে যেয়ে ও শামসুর রহমানের মত অকালে মরে যান, দীর্ঘ আয়ু পান নাই। ১৯৭১ সালের মেধা শূন্য তালিকা এখন ও কার্যকর করে স্বাধীনতা বিরোধী শক্তি! এক সময় খুলনায় ১২ জন সাংবাদিক হত্যা, কুষ্টিয়ার রানার পত্রিকা সম্পাদকনহত্যা (নাম ভুলে গেছি), যশোরের দৈনিক স্ফূলিঙ্গের সম্পাদক হত্যা (সম্ভাবতঃ) সহ ঢাকায় ১২ জন লেখক (ব্লগার) হত্যা সবই একটা ছক বা পূর্ব পরিকল্পনা! ঐ সময়কার কোন হত্যার F I R ও থানায় করতে দেয়া হয় নাই বিছিন্ন একটা দুটো ছাড়া!
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রাস্ট্র বিজ্ঞান প্রধান জাতীয় “অধ্যাপক আঃ রাজ্জাক” সাহেব লন্ডনে “অধ্যাপক লাস্কির” কাছে তিন বছর ডক্টরেট থিসিস করে সনদ পরীক্ষার সময় দেশে চলে আসেন! তবু তিনি সেরা রাস্ট্র বিজ্ঞান শিক্ষক আজ অবধি !
উড়িষ্যার তৃতীয় শ্রনী পাশ দরিদ্র “কবি হলধরের” সাহিত্যের উপর পাঁচজন গবেষক পিএইচডি করছেন!
প্রিয় পাঠক, মেধা প্রতিভা একজন মানুষের সৃজনশীল মানসিকতার প্রখর বুদ্ধি দীপ্তি! সারাজীবন পড়তে থাকা ও জানা শোনা চলার পথের অভিজ্ঞতা হৃদয় ধারন একাডেমিক শিক্ষার থেকে ও অনেক জ্ঞান এনে দেয় মস্তিষ্কে! একাডেমিক সনদ অর্জন মুখস্থ বিদ্যায় ও হতে পারে কিন্তু মেধার বিকাশ প্রতিভার প্রতিফলন, বোধশক্তি চিন্তা শক্তির বিস্তারিত পরিধি আচরন ব্যবহারিক সততা সামজিক দায়বদ্ধতা সবার থাকে না বা হয় না বলে মন্তব্য করেছিলেন আমার সাথে আলাপ কালে “অধ্যাপক আঃ রাজ্জাক স্যার”! তিনি যে কত জানতেন তা দু-হাত দু’দিকে ছড়ায়ে সম্পূর্ণ প্রসারিত করলে ও সবটা দেখানো যাবে না!আমি ভাগ্যবান অনেক জ্ঞানী জনের সান্নিধ্যে পেয়েছি আবার অনেক মূর্খের শঠতার কাছে হেরেছি বার-বার এখন ও হেরে চলেছি!
কোন কোন ধূর্ত লোক তার ধূর্ততা প্রয়োগে পাপ পথে অর্থ-বিত্তের মালিক হয়ে যায়, গাড়ী বাড়ী বিলাসবহুল জীবনে ঢুকে পড়ে। তবু ও সমাজতন্ত্রের জনক “কার্ল মার্ক্স” তাদের জ্ঞানী বলেন নাই! তিনি বলেছেন, “Cunnings are not wise, ধূর্তরা জ্ঞানী নয়”!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন। অবশ্যই ধর্ম পালন করবেন তবে কুসংস্কার ধর্ম নয়। অতিরঞ্জিত করে ধর্মকে কারো স্বার্থে ব্যবসায় ক্ষমতার সিঁড়ি ধারী নির্ঘাত জাহান্নামি!
কবি শামসুর রহমান।



