বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

বেসরকারি এম,পিও ভুক্ত শিক্ষক ও কর্মচারীদের।কল্যানের টাকা সরকারি ব্যাংকে জমা হবে। ।

আপডেট:

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পিএল অ্যাকাউন্টে আইবাস++ এর মাধ্যমে ইএফটি পদ্ধতিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তি সহজ হবে। সোমবার (৮ জুলাই) সংস্থাটির ১১তম বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন কল্যাণ ট্রাস্টের উপপরিচালক মো. আবুল বাশার।তিনি জানান, বিদ্যমান ব্যবস্থায় বেসরকারি শিক্ষক কর্মচারীদের নিকট থেকে সংগৃহীত চাঁদার টাকা সরকারি কোষাগার থেকে মাউশি, মাদ্রাসা ও কারিগরি মহাপরিচালকের অ্যাকাউন্টে জমা হবার পর সে অ্যাকাউন্ট থেকে কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে তা ট্রান্সফার করা হতো। পরবর্তীতে কল্যাণ ট্রাস্টের নির্ধারিত ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের যার যার ব্যাংক অ্যাকাউন্টে ইএফটির মাধ্যমে কল্যাণ সুবিধার টাকা পাঠানো হতো। আইবাস++ এর সঙ্গে সমন্বয়ের ফলে এখন থেকে শিক্ষক ও কর্মচারীদের চাঁদার টাকা বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে কল্যাণ ট্রাস্টের পিএল অ্যাকাউন্টে জমা হয়ে ইএফটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সরাসরি আবেদনকারী শিক্ষক ও কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এতে শিক্ষক ও কর্মচারীদের কল্যাণ সুবিধার টাকা প্রাপ্তিতে সময় কম লাগবে এবং শিক্ষক কর্মচারীদের সেবার মান আরও সহজতর হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত