বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

বেনাপোলে পুলিশের অভিযানে মাদকসহ বিভিন্ন মামলার ১৪ জন আসামী আটক

আপডেট:

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে ১৫০ পুরিয়া হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী, ১০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৩ জন সাজা পরোয়ানা ভুক্ত আসামী ও ৮ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত সর্বমোট ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।

বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৫০ পুরিয়া হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী, ১০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ৩ জন সাজা পরোয়ানা ভুক্ত আসামী ও ৮ জন গ্রেফতারী পরোয়ানা ভুক্ত সর্বমোট ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যথাযথ পুলিশ প্রহরায় যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত