সাওকত আকবর বিটু ঃ ফেনী এক আসনে
দীর্ঘদিন উন্নয়ন স্থবিরতা বিরাজমান। দীর্ঘ একযুগের বেশী সময় ধরে। ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর বর্তমান এম,পি আলাউদ্দীন নাসিম চৌধুরী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার থাকার সময় মহরম উপজিলা চেয়ারম্যান একরামুল হক একরাম ছাত্র নেতা থাকার সময় অনেক উন্নয়ন করছেন বর্তমান এম,পি নাসিম চৌধুরীর মাধ্যমে। ফেনী এক আসন সব সময় অবহেলিত জনপথ। দীর্ঘ একযুগের বেশি সময় আওয়ামীলীগ নাম ধারী কিছু দূর্নীতি বাজ উপজিলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম,পি ওবায়দুল কাদের ভাষায় কাউয়া আওয়ামীলীগের নেতা, পাতি নেতা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিলো। হেন কোন কাজ নেই তারা করেনি। চোরাচালান, মাদকদ্রব্য ব্যবসা, বিচার করার কথা বলে টাকা কামিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলো ধ্বংস করে দিয়েছে। ক্রীড়া প্রতিষ্ঠান অগ্রনী সংসদ ধ্বংস করে দিয়েছে। যেখান থেকে আগে জাতীয় পর্যায়ে অনেক খেলোয়াড় তৈরী হয়েছে। ফেনী পৌর আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইনজিনিয়ার শাহ আলম মজুমদারের নাম করনকৃত রাস্তা বি,এন,পি অখ্যাত এক মেম্বার নামে করেছে। বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মজুমদার নামে তিন কিলোমিটার রাস্তাটি অবহেলা পড়ে আছে, আরে নিবেদিত আওয়ামীলীগ নেতা,সমাজের উন্নয়নকামী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ উল্ল্যার কবর অবহেলা পড়ে আছে। এরা সত্যকারে আওয়ামীলীগের সৎ নেতাদের ভয় পায়। পাঁচ গ্রামের মানুষ আশায় বুক বেধে আছে এম,পি নাসিম চৌধুরী হয়তো তাদের দূঃখ দুর করবেন। বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে এম,পি মহোদয় এক আসনে সকল রাস্তা নাম মুক্তি যোদ্ধাদের নামে করবেন এই প্রত্যাশা করে এক আসনের জনগন। এই সব দূর্নীতিবাজদের বিরুদ্ধে দূদূক তদন্ত করলে এদের টাকার উৎসাহ বেরিয়ে আসবে বলে সবাই মনে করে। বিষয়টি দুদক আমলে নিবে।
এক যুগের স্থবিরতা, ফেনী এক আসনের জনগনের হাহাকার
আপডেট:

