বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

দেহ আর টাকা হলে সব মিলে

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তারিখ ঃ ১৩.০৭.২০২৪

 

বিজ্ঞাপন

GPA – 5 for sale. একটা অনুসন্ধানী টিম “তথ্য বার্তা” খুজে পেয়েছে ৩ লক্ষ টাকায় বেসরকারি কলেজে GPA – 5 বিক্রি হয়! এমনি কত কলেজ আছে তা নির্ধারণ করা মুস্কিল। গত দেড় বছরে ১৫০ কলেজের অনুমোদন দেয়া হয়েছে! গোটা ৫০ ই উত্তরায়। কোন মতে বাড়ী ভাড়া নিয়ে কলেজ খুলে সনদ বিক্রি করছে শিক্ষা বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগ শাজসে! আপনাদের মনে আছে নিশ্চয় মালীবাগ মোড়ে রাজারবাগ পুলিশ লাইন থেকে শত গজ দূরে মাত্র, বাপ-বেটা স্ত্রী মিলে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি অনার্স যে কোন বিষয়ে সনদ প্রদান চলেছে প্রায় বছর পাচ। কোটি কোটি টাকা কামাই করেছেন ভদ্রলোক। ৬০০০ সার্টিফিকেট বিক্রি করেছেন। সে সব ডাক্তাররা বিভিন্ন জায়গায় ধরা পড়ছেন। গতকাল গাজীপুর একজন ধরা পড়েছেন।

 

প্রিয় পাঠক, কওমি মাদ্রাসাার মত যন্ত্রতন্ত্র কলেজ গজালে জিপিএ – ৫ বিক্রি তো হবেই!

BCS পরীক্ষার প্রশ্নপত্র আউট করে দিতেন “পাবলিক সার্ভিস কমিশনের” (PSC) তে চাকুরী করা ড্রাইভার “আবেদ আলী”। তিনি ৫০ কোটি টাকার মালিক যিনি একসময় কুলির কাজ করতেন। গ্রামে ডুপ্লেক্স বাড়ী করেছেন!

আমি বিদেশ থেকে ফিরে আর সরকারি চাকুরীতে ফেরত না যেয়ে একটা বিদশি হেভি ইন্ডাস্ট্রি য়াল কোম্পানি তে চাকুরী নিয়েছিলাম। যাদের একই কমপ্লেক্সে চারটা ইন্ডাস্ট্রি ছিলো যে কোম্পানি “মুজিব সরকার” আদমজি বাওয়ানির মত হেভি ইন্ডাস্ট্রি জাতীয় করন করেছিলেন। সামরিক সরকার ক্ষমতায় এসে উর্দু স্পিকিং মালিককে ডেকে ফেরত দিয়েছিলেন, সেই কোম্পানি তে অনেক কে চাকুরী দিয়েছিলাম। যাকে ক্লিনারের চাকুরী দিয়েছিলাম তিনি হয়তো বছর খানেক চাকুরী করে রাজনীতি তে যোগদান করেন এবং তিনি ও গ্রামে তিন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ী করেছেন! দোতালায় কনফারেন্স কক্ষ আছে (তার নিজের মুখে শোনা বিল্ডিং তৈরি খরচ)!

 

প্রিয় পাঠক, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের এমডির ড্রাইভার আঃ মান্নান (সম্ভাবত) ২০০ কোটি টাকার মালিক, ধরা পড়েছিলেন। তিনি কি শাস্তি পেয়েছেন জানি না, তার M D কত

টাকার মালিক তা কি অনুসন্ধান করা হয়েছে?

স্বাস্থ্য শিক্ষা দুর্নীতির আখড়া এমন কথা চালু শত বছর কিন্তু নজরদারি কি তাদের উপর তেমন আছে? বিচার কি হয়? কাকে দিয়ে তদন্ত করবেন? টাকায় তদন্ত আলোর মুখ দেখে না, দেহ দান আর এক প্রক্রিয়া। যে দেশে সনদ বিক্রি হয়, ৩৯ টা মামলা নিয়ে দেশ ত্যাগ করতে পারে, ভয়াবহ অভিযোগে অভিযুক্তরা আদালতে বেল পেয়ে দিব্বি ঘুরেবেড়ায়, যে দেশে মাওলানা সাব অন্যের জমি রেকর্ড করে নেয়, বউ কে অন্যের বিছানায় দিতে সৃষ্টি কর্তার ভয় করে না, রোজ মহাল্লায় মহল্লায় আল্লামা রা ওয়াজ করেন, চারিদিকে মসজিদ আর মসজিদ, আমার ছাদ থেকে ৫ টা মসজিদের ফুল ভলিউম মাইকের আযানে স্তব্ধ হয় কান, ধর্মের এত প্রচার কিন্তু ধার্মিক নাই, শিক্ষার মেরুদণ্ড ভাঙতে বিবেক বাধা দেয় না এমন মসজিদ মন্দির ওয়াজ নসিহত শুনে, গোয়েন্দা তদন্ত, দুদকের সতর্কতা, প্রশাসনের ধীর গতি সে দেশে রাতারাতি বড়লোক হওয়া খুব সহজনপথ বেছে নেয় ! দেড়শত কলেজ অনুমোদন দিয়েছে যারা তাদের কি বিচার হবে? কলেজ ভিজিট করে দেখে নাই শ্রেনী কক্ষ আছে কি না? ১৯৯২ সালে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ অনুমোদন পায়। এখন ১১২ টা বিশ্ববিদ্যালয়, ৭২ টা বেসরকারি মেডিকেল কলেজ। কে এসব বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের মান পরিদর্শন করেন?

খুব সহজ কাজ হলো এসব বিশ্ববিদ্যালয় কলেজের পরীক্ষা ও খাতা দেখা যদি সরকারি বিশ্ববিদ্যালয়ের / কলেজ শিক্ষক রা করেন তা হলে দুর্নীতি ও সনদ বিক্রি অর্ধেকে নেমে আসবে! কে শুনবে একজন ক্ষুদ্র লেখকের পরামর্শ ?

ঢাকা WASA এর M D নাকি টানা ৫ বার নিয়োগ পেয়েছেন। তিনি নাকি ৬ মাস বাংলাদেশ ও ছয় মাস পরিবারের সাথে বিদেশ থাকেন। হাজার বদনাম আছে। পয়ঃনিষ্কাশন দারুন ত্রুটিপূর্ণ কোন পদক্ষেপ নাই, বৃষ্টি হলে ঢাকা শহর নদী তবু তিনি ই নিয়োগ পান! নিজ বিভাগের লোকেরা অখুশি। আগেই বিদেশ পাড়ি দিয়ে বসে আছেন। সরকারের বদনাম হচ্ছে, সরকারের উপদেষ্টারা ভ্রুক্ষেপহীন।

 

নটরডেম কলেজ রোড গতকাল।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত