মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

পরশুরাম সীমান্তে ২ কোটি ৩৬ লক্ষ টাকার লেহেঙ্গা জব্দ

আপডেট:

ফেনীর পরশুরামে ভারতীয় শাড়ি-লেহেঙ্গার একটি বড় চালান জব্দ করা হয়েছে। এতে প্রায় চার হাজার শাড়ি ও লেহেঙ্গা মিলেছে; যার বাজার মূল্য দুই কোটি ৩৬ লাখ ২২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার মধ্যরাতে উপজেলার উত্তর বাউর পাথর গ্রামের একটি বাড়ি থেকে চালানটি জব্দ করা হয় বলে জানিয়েছেন ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। তিনি জানান, গোপন খবরে বুধবার মধ্যরাতে বিজিবির দুটি বিশেষ টহল দল পরশুরাম উপজেলার উত্তর বাউর পাথর গ্রামের সীমান্ত পিলার ২১৬১/৪-এস এর বাংলাদেশের অভ্যন্তরে মোহাম্মদ দীন (৪৫) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়।ওই বাড়িতে তিন হাজার ৯১৯টি ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা পাওয়া যায়। তবে বাড়িতে কোনো লোক না থাকায় কাউকে আটক করা যায়নি। পরে বাড়ির কাছের এলাকায় তল্লাশি চালিয়ে বাঁশ বাগানে পরিত্যক্ত অবস্থায় আরও নয়টি ভারতীয় লেহেঙ্গা পাওয়া যায়।বিজিবি কর্মকর্তা শেখ মোহাম্মদ বদরুদ্দোজা আরও জানান, জব্দ শাড়ি-লেহেঙ্গা কাস্টমসের শুল্ক বিভাগে জমা দেওয়ার কাজ চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত