বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

ট্রাম্পের উপর গুলি

আপডেট:

 

লেখক ঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

তাং ঃ ১৪.০৭.২২৪

 

বিজ্ঞাপন

গনতন্ত্রের মালভূমি, অন্যদেশে গণতন্ত্র মানবতা প্রতিষ্ঠা কারী দেশ আমেরিকা তার নিজ দেশে নির্বাচনে বিরোধী প্রার্থী কে গুলি করে মারার চেষ্টা! একি কথা শুনি মন্থরার মুখে? জো বাইডেন স্যার বলেছেন, “সবার এ ঘটনায় নিন্দা করা উচিত!” দারুন সমাধান! দারুন মানবিক উৎকন্ঠা। এই না সেই গনতান্ত্রিক আমেরিকা যারা তার দেশের জন নন্দিত নেতা কালো মানিক লুথার কিং কে হত্যা করেছিলো! কয়দিন আগে ডোনাল্ড লু কে পাঠিয়ে ইমরান খানের মস্কো সফরের শাস্তিস্বরূপ পাকিস্তানে গনতন্ত্র কায়েম করেছে গনতান্ত্রিক ভাবে নির্বাচিত ইমরান খান কে সরিয়ে। শ্রীলঙ্কা ডোনাল্ড লু কে পাঠিয়ে চীনের সাথে ঘনিষ্ঠ হওয়ায় ততকালীন সরকার পতন ঘটিয়েছ! বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় মার্কিন রাস্ট্র দূত পিটার হাস কে বাংলাদেশের আনাচে কানাচে পুলিশি তত্পরতা করার হুকুম দিয়েছে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মে!

শ্রমিক কর্মচারীদের পয়সা আত্মসাৎ করার ডঃ ইউনূসের মামলা গনতন্ত্র প্রতিষ্ঠা কল্পে গভীর ভাবে নিবিড় পর্যবেক্ষণ করছি আদালতের কার্যক্রম বলে বিচারকে প্রভাবিত করার চেষ্টা করেছে। গনতন্ত্র মানবতা মনুষ্যত্ব প্রতিষ্ঠার কথা বলে ভিয়েতনাম কম্বোডিয়া লাওস কোরিয়া আফগান ইরাক লিবিয়া সামরিক হস্তক্ষেপ করেছে, ১৯৭১ সালে মুজিবের ৯৬.৪৩% ভোটের বিরুদ্ধে সপ্তম নৌবহর পাঠিয়েছিলো এবং ৩৫ লক্ষ লোক হত্যা কি গনতন্ত্র মানবতা মনুষ্যত্ব প্রতিষ্ঠায় ইয়াহিয়া খান কে লাইসেন্স দিয়েছিলো, সোয়াত শীপ ভরে অস্ত্র দিয়েছিলো? চিলির গনতান্ত্রিক ভাবে নির্বাচিত আলেন্দে কে ১৯৭৩ সালে হত্যা করায় সামরিক জান্তা পিনাচোট কে ক্ষমতায় বাসানোর মত গনতান্ত্রিক কর্ম করেছিলো! উল্লেখ্য, পিনাচোট ২০ বছর ক্ষমতায় থাকতে ৬০ লাখ মানুষ হত্যা করেছিলো, মার্কিন আর কোনদিন মানুষ হত্যার জন্য পিনচোট কে ধমক ও দেয় নাই, বাংলাদেশের মুজিব কে কোন গনতন্ত্র মানবতা প্রতিষ্ঠার জন্য হত্যা করা হয়েছিলো ১৯৭৫ সালে? খুনের এজেন্ডা বাস্তবায়নে ততকালীন বিদেশ মন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশ সফর করেছিলো! আলেন্দেকে খুন করানো রাস্ট্র দূত ফিলিপ চেরিকে বাংলাদেশে বদলি করে এনপছিলো! খুনি মোস্তাক কে আমেরিকান এ্যাম্বেসিতে আশ্রয় নিতে কোন দেশ বলেছিলো?

দরকার হলে We would send our special plane for carring you. বাংলাদেশ গোটা ১৫ বছর সামরিক জাঁতাকলে পিষ্ট হলো কোন গনতান্ত্রিক ধ্বজাধারীদের সহায়তায়?

 

প্রিয় পাঠক, আজ নিজ দেশের বিরোধী প্রেসিডেন্ট পদপ্রার্থী কে গুলি করেছে কি অন্য কোন দেশের কোন ক্ষমতাসীন তাদের স্বার্থে, নাকি, লজিক কি বলে? গোটা ১৯ মামলা তো তাকে ১৯ প্রদেশে দিয়া রাখা হয়েছে, ট্রাম্পের পকেটে বিমান টিকিট রিজার্ভ থাকে অথবা ব্যক্তিগত বিমানে তেল ভর্তি রাখতে হয় কখন কোন প্রদেশের আদালতে যাওয়া লাগে!

 

প্রিয় পাঠক, এই হলো আমেরিকার গনতন্ত্রের মুখোশ! আর আমাদের দেশের কিছু লোক নেতা নামধারী সেই দেশের রাস্ট্র দূত গনতন্ত্র এনে দিবে, ক্ষমতায় বসায় দেবে বলে পিটার হাস কে “ভগবান” সম্বোধন করে জনসভায়!

এসব মানুষ কে রাজনৈতিক অঙ্গন থেকে “রাজ টিকিট” করে দেয়া উচিত যে একটা বড় দলের মান ইজ্জতের দিকে নজর রাখে না, লাগাম ছাড়া কথা বলে দলকে হাস্যরসের ভাঁড়ামি তে পরিনত করে!

আহত ট্রাম্প (রক্ত প্রবাহিত হচ্ছে)।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত