বৃহস্পতিবার, মার্চ ১৯, ২০২৬

কোটা বিরোধী আন্দোলনের নতুন কর্মসুচি ঘোষণা

আপডেট:

শওকাত আকবর(বিটু) :মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (মঙ্গলবার) হামলায় নিহত শহীদ ভাইদের জন্য আগামীকাল বুধবার (১৭ জুলাই) দুপুর ২টায় রাজু ভাষ্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলা হয়, আপনারা সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করুন। ঢাকায় অবস্থানরত সকলে রাজু ভাষ্কর্যের পাদদেশে সময়মতো চলে আসুন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত