শুক্রবার, মার্চ ২০, ২০২৬

ফেনীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই পালিয়ে গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা

আপডেট:

শাওকাত আকবর বিটু
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
সোমবার (২৯ জুলাই) বিকেলে মহাসড়কের রামপুর লাতু মিয়া সড়কের মাথায় এ বিক্ষোভ হয়। বিক্ষোভকালে মহাসড়কের উভয় লেনে পরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
প্রায় আধাঘণ্টা বিক্ষোভের পর শিক্ষার্থীরা পুলিশ দেখে সটকে পড়ে।অবশ্য কিছুক্ষণ পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় গাড়ী ভাঙচুর অথবা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটানাস্থলে পৌঁছার আগেই বিক্ষোভকারীরা পালিয়ে গেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত