শুক্রবার, মার্চ ২০, ২০২৬

কিশোরগঞ্জে কাজে ফেরায় পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা শিক্ষার্থীদের

আপডেট:

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে কাজে ফেরায় পুলিশ বাহিনীকে ফুলের মাধ্যমে স্বাগতম ও শুভেচ্ছা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফাসহ থানার অন্যান্য পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় স্টুডেন্ট এসোসিয়েশন কিশোরগঞ্জের শিক্ষার্থীরা।
এ সময় তারা পুলিশের কাছে কিছু দাবী তুলে ধরেন।দাবী গুলি হলো,
১. আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত থাকা সকলের বিরুদ্ধে অতি সত্বর মামলা দায়ের ও তদন্তের ব্যবস্থা করা।
২. এলাকা ভিত্তিক সকল প্রকার চাঁদাবাজি বন্ধ করার জন্য সহযোগিতা।
৩. মাদক নিয়ন্ত্রণে সর্বদা সোচ্চার থাকা।
৪. থানায় সকল প্রকার দলীয় করণ বন্ধ করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা।
৫. যে কোন স্বেচ্ছাসেবা মূলক কাজে সহযোগিতা করা।
৬. রাতে নিরাপত্তা বাড়ানোর জন্য নিয়মিত নৈশপ্রহরী নিয়োজিত করা।
৭. সমন্বয়ক বা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া।
৮. থানায় সকল প্রকার হয়রানি বন্ধ হওয়ার নিশ্চয়তা দেওয়া।
৯. বেসরকারি ও স্বায়ত্ত্বশাসিত সেবামূলক প্রতিষ্ঠান সমূহে নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা নেওয়া।
১০. শহরের অভন্তরে সকল নাগরিকের নিরাপদ চলাচলের নিশ্চয়তা প্রদান করা।

১১.পুলিশ যেনো প্রকৃত পক্ষে হয়ে ওঠে জনগণের বন্ধু এবং পুলিশ স্টেশন হোক ক্ষমতাসীনের মদদপুষ্ঠতা মুক্ত।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা বলেন,এখন থেকে পুলিশেকে সহযোগিতার জন্য সবসময় Student Association Kishoreganj (SAK) পাশে আছে।আমরা,কিশোরগঞ্জ সদর উপজেলার সাধারণ শিক্ষার্থীরা, পুলিশ কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গিকার করছি।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আবিদ আহসাব সাদাব (ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়) ,তৌফিক মহিম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়),রাব্বি হাসান তনিক (ইশাখা বিশ্ববিদ্যালয়),মামুন আহমেদ (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ),তাহিম(আজিম উদ্দিন স্কুল),নেওয়াজ আজিম(গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ),অন্তরা (অ্যাকাউন্টিং বিভাগ,সরকারী মহিলা কলেজ),জেবা আফতাবুন ইসলাম কারিকা (গুরুদয়াল সরকারী কলেজ),অনিফা জান্নাত আলেয়া (হিসাববিজ্ঞান বিভাগ, গুরুদয়াল সরকারি কলেজ), রাফিয়া রাফসান মুন, (ঈশাখা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি),মিনহাজুল হক (বাংলাদেশের স্টেট ইউনিভার্সিটি),আশরাফুল ইসলাম বিজয়,(শেখ রাসেল টেক্সটাইল ইনস্টিটিউট) শামস আহমেদ সিজান,(ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ),আনান শরীফ (জাতীয় বিশ্ববিদ্যালয়),শারিয়ার ইসলাম সম্রাট ,(ঢাকা বিশ্ববিদ্যালয়),সৌরভ (পাকুন্দিয়া সরকারি ডিগ্রি কলেজ),মহিবুল হাসান রিফাত (ওয়ালিনেওয়াজ খান কলেজ) প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত