শনিবার, মার্চ ২১, ২০২৬

ক্যাকটাসে বিধেঁছে মন

আপডেট:

ক্যাকটাসে বিঁধেছে মন
———————-
মজুমদার শাহীন

শরীরে কাঁটার বিষ
এই নিয়ে বেঁচে আছি,
অস্হির নদী ভাংগনে
অস্তিত্বের ক্রাইসিস।
তবে কী ডুবে যাচ্ছি-
বিয়োগের খাতায়!
আমারতো ছিলোনা ভুল
মানুষ ছিলাম, এখনো আছি।
বহুমাত্রিক স্বাধীনতাকামী
এই প্রজাপতি মন,
নদীর ভেজা বাতাস
হয়ে, থাকে চিরন্তন।

বিজ্ঞাপন

যারা নিয়েছে কেড়ে
জলের বিশুদ্ধতা,
প্রাণঘাতী বুলেটে ছিঁড়েছে
ফুলের কোমল প্রাণ;
তাদের;ঘৃণা করি জন্মাবধি,
বিশ্বাস ভেঙ্গেছে তারা
নিঃশ্বাসের বাগানটুকু
বেচেছে নির্দিধায়।
এই শরীর রক্তঘাম বেচে
লাশকাটা ডোম বাড়ে
নিরন্তর,সবকিছু শুষে
নিয়ে পালায় অবিরত,
অভিশপ্ত খুনির দল
ক্যকটাসে বিধেছে মন
বিরহী অপেরা সুর।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত