ভারত–নিউজিল্যান্ড টেস্ট সিরিজ বহুদিন মনে রাখবেন
বেঙ্গালুরুর পর পুনে টেস্ট জিতে ভারতের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। আজ মুম্বাইয়ে সিরিজের শেষ টেস্টও জিতে ভারতীয়দের ধবলধোলাইয়ের লজ্জা দিয়েছে কিউইরা। এই সিরিজে রোহিত শর্মা-বিরাট কোহলিরা গড়েছেন আরও কিছু বিব্রতকর রেকর্ড। আর টম ল্যাথামের নেতৃত্বাধীন দলটা গড়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। সেসবই একনজরে দেখে নেওয়া যাক—
২–১ ঘরের মাঠে দ্বিতীয়বার টেস্ট সিরিজে ধবলধোলাই হলো ভারত। প্রথমবার ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ২ ম্যাচ সিরিজে। তবে তিন ম্যাচ সিরিজে ঘরের মাঠে এই প্রথম ধবলধোলাই হলো দলটি।টম ল্যাথামের আগে ভারতে গিয়ে টেস্ট সিরিজ জিততে ব্যর্থ হওয়া ১০ নিউজিল্যান্ড অধিনায়ক—হ্যারি কেভ, গ্রাহাম ডাউলিং, গ্লেন টার্নার, জন রিড, লি জার্মন, জন রাইট, স্টিফেন ফ্লেমিং, ড্যানিয়েল ভেট্টোরি, রস টেলর ও কেইন উইলিয়ামসন।
সিরিজের শেষ টেস্টও জিতে ভারতীয়দের ধবলধোলাইয়ের লজ্জা দিয়েছে কিউইরা
আপডেট:

