সোমবার, মার্চ ২৩, ২০২৬

মেস মালিক ও বখাটেদের কারণে ছাত্রীদের নিরাপত্তা নেই বললেই চলে থানা ঘেরাও

আপডেট:

রাজশাহীর ছাত্রীনিবাসগুলোতে ছাত্রীদের নির্যাতনের এমন ঘটনা নিত্যনৈমত্তিক। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ছাত্রী বলেন, ‘আমি কাদিরগঞ্জেরই শাহেদা টাওয়ার নামে এক ছাত্রীনিবাসে ছিলাম। সেখানকার মালিকও ক্যারেক্টার লেস ছিল। কোনো কারণ ছাড়াই ছাত্রীদের অকথ্য ভাষায় গালাগাল দিত। সুন্দরি মেয়েদেরকে তার গোপন একটি কক্ষে নিয়ে গিয়ে যৌন হয়রানিসহ বিভিন্ন খারাপ কর্মকাণ্ড করত। পরে বিষয়টি বুঝতে পেরে ওই মেস থেকে আমি বের হয়ে অন্য মেসে চলে আসি। রাজশাহীর বিভিন্ন ছাত্রীনিবাসের চিত্রই এমন।মানবাধিকার কর্মী সুব্রত কুমার পাল বলেন, ‘শিক্ষানগরী রাজশাহীতে যত্রতত্রই আইন কিংবা নিয়ম না মেনে মেস হয়েছে। প্রথমত এগুলো বন্ধ করতে হবে। একটি মানসম্মত মেস তৈরির সূচকগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে নিশ্চিত করত হবে। এই সূচকগুলো চিহ্নিত করা মানবাধিকারের অংশ। এর আগেও শিক্ষার্থী নিপীড়নের ঘটনা ঘটেছে। এ জন্য অবশ্যই আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। মেস মালিকপক্ষ ও সেখানে যারা থাকেন তাদের মধ্যে সুন্দর যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে হবে। রাত ১২টার দিকে যেখানে ছাত্রীদের নিরাপদ আবাসে থাকার কথা সেই সময়ে মেস মালিকের বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করা কিংবা রাস্তায় নামা বর্তমানে এটি খুবই দুঃখজনক ঘটনা। আমরা চাই না, এমন ঘটনার আর পুনরাবৃত্তি ঘটুক।রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, ‘শিক্ষানগরী রাজশাহী শান্তিপ্রিয় জন্যই এখানে অভিভাবকরা ছেলেমেয়ের শিক্ষার জন্য রাজশাহীতে পাঠায়। এখানে মেস মালিক ও বখাটেদের কারণে ছাত্রীদের নিরাপত্তা নেই বললেই চলে। খাবারের গুণগত মানও খুবই খারাপ। দীর্ঘদিন থেকে আমরা এমন আচরণই দেখে আসছি। তাই জরুরিভিত্তিতে দোষীদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত