শিমুল রহমান
বার্তা প্রধান
ইউরোপীয় ইউনিয়ন
ইতালিতে খুলনা বিভাগ সমিতি’র আয়োজনে বার্ষিক তুষার ভ্রমণ অনুষ্ঠিত
// আনন্দঘন পরিবেশের মধ্য দিশে ইতালিতে খুলনা বিভাগ সমিতি’র আয়োজনে বার্ষিক তুষার ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
ইতালির রাজধানী রোমের লার্গো প্রেনেস্হিনা থেকে ভলবো গাড়ী যোগে কমিটির প্রায় অর্ধ শতাধিক সদস্যদের নিয়ে তুষারের রাজ্য বলে খ্যাত কম্পো ফেলিসের উদ্দেশ্যে রওয়ানা হয়।প্রতি বছরের ন্যায় এ বছরও কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা তাদের পরিবারের স্ত্রী, ছেলেমেয়েদের নিয়ে তুষার ভ্রমণে অংশগ্রহণ করে। পথিমধ্যে সকলের মধ্যে নাস্তা ও চা পরিবেশন করা হয়।সকাল সাড়ে এগারোটায় তুষারে ঢেকে থাকা কম্পো ফেলিসে গাড়ী পৌঁছে গেলে সকলে আনন্দ উচ্ছাসে মেতে উঠে। ইতালিয়ান রেসলিং খেলোয়াড়দের এ সময় বরফের উপর রেসলিং খেলতে দেখা যায়। পাহাড়ের অনেক উচুতে এই স্হানটিতে ইউরোপের বিভিন্ন দেশের পর্যটকদের এখানে ভীড় করতে দেখা যায়।”কেবল কার” এর মাধ্যমে পাহাড়ের তুড়ায় ওঠার ব্যবস্থা রয়েছে। বেলা ২টায় দুপুরের খাবার পরিবেশনের পর লটারির ড্র অনুষ্ঠিত হয়।এ সময় পুরস্কার বিতরণ ও সংগঠনের দিক নির্দেশনা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিস্হ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ,বিশিষ্ঠ সাংবাদিক রিয়াজ হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন খুলনা বিভাগ সমিতি’র সভাপতি মোল্লা মনিরুজ্জামান মনির ,সাধারন সম্পাদক মারুফ তালুকদার ,,সাংগঠনিক সম্পাদক হজরত আলী খান ,প্রচার সম্পাদক তুহিন শেখ ,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় লটারিতে বিজয়ীদের মধ্যে এবং তুষার ভ্রমণে অংশ গ্রহণকারী সকলের মধ্যে উপহার বিতরণ করা হয়।

