মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

১লাখ ২৪ হাজার শিক্ষক-কর্মচারী ইএফটির মাধ্যমে টাকা তুলতে পারবেন

আপডেট:

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত ৬৭ হাজার শিক্ষক-কর্মচারী ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপে বেতনের মেসেজ পেয়েছেন। তবে তাদের বেতনের অর্থ এখনো ব্যাংকে জমা হয়নি। চলতি সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকা ব্যাংকে জমা হবে বলে জানা গেছে।আজ রবিবার (২৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বাজেট) মোর্শেদা আক্তার দৈনিক সকালের কন্ঠে বলেন ‘দ্বিতীয় ধাপের বেতন-ভাতার অর্থ ছাড়ের সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। আগামী মঙ্গলবারের মধ্যে শিক্ষক-কর্মচারীদের বেতনের অর্থ ব্যাংকে জমা হবে। এরপর তারা টাকা তুলতে পারবেন শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ৬৭ হাজার শিক্ষক-কর্মচারীর বেতনের জিও জারি হয়েছে গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)। শুক্র এবং শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় বিষয়টি নিয়ে আর কাজ করা সম্ভব হয়নি। আজ রোববার জিও সংক্রান্ত কাগজপত্র হিসাব মহা-নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তারা কাগজপত্র যাচাই করে আগামীকাল সোমবার (২৭ জানুয়ারি) অথবা মঙ্গলবার (২৮ জানুয়ারি) টাকা ব্যাংকে পাঠাবেন।জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট) লিউজা-উল-জান্নাহ দ্যা ডেইলি ‘শুধু জিও জারি হলেই শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন বিষয়টি তেমন নয়। হিসাব নিয়ন্ত্রকের কার্যালয় এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন রয়েছে। সেখানে আনুষাঙ্গিক কাজ শেষ হওয়ার পর শিক্ষকদের বেতন ব্যাংকে যাবে। এরপর তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন।কবে নাগাদ শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন. ‘এটি নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে আশা করছি দুই-তিনদিনের মধ্যে শিক্ষক-কর্মচারীরা বেতনের টাকা তুলতে পারবেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত