সোমবার, মার্চ ১৬, ২০২৬

বাংলা প্রেসক্লাব ভেনিস গঠিত সময় টিভি র মাকসুদ ও এখন টিভি র নাজমুল

আপডেট:

ভেনিসের রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দদের উপস্থিতিতে আত্মপ্রকাশ করল বাংলা প্রেস ক্লাব ভেনিস নর্দ ইতালি।ছয় সদস্যের আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে যাত্রা শুরু হলো এই সংগঠনের। আগামীতে নর্দ ইতালিতে কর্মরত বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট ও অনলাইন মিডিয়া কর্মীদেরও সংযোজন করা হবে এই ক্লাবে।ভেনিসের স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে কমিউনিটির সকল নেতৃবৃন্দদের সম্মানে ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় এই সংগঠনের শুরু হয়। দীর্ঘদিন ইতালিতে সংবাদকর্মী হিসেবে কাজ করা কর্মীদের নিয়ে বাংলা প্রেস ক্লাব ভেনিস গঠিত করা হয়েছে। সময় টেলিভিশন ইতালির প্রতিনিধি মাকসুদ রহমানকে সভাপতি, এনটিভি ইউরোপের ভেনিস প্রতিনিধি নাজমুল হোসেনকে সাধারণ সম্পাদক, আইওন টিভির ভেনিস প্রতিনিধি সজীব আল হোসাইনকে সাংগঠনিক সম্পাদক,কুমিল্লার কাগজ-এর ইতালি প্রতিনিধি মোখলেস রহমানকে অর্থ সম্পাদক, মিলান বার্তার ভেনিস প্রতিনিধি জাকির হোসেনকে প্রচার সম্পাদক ও টিভি ওয়ান ইউকের ভেনিস প্রতিনিধি নাসরিন আক্তারকে মহিলা সম্পাদিকা করে আংশিক কমিটি ঘোষণা করা হয় এবং উপস্থিত সকলের সম্মুখে পরিচয় করিয়ে দেওয়া হয়।
খুব শিঘ্রই ইতালি নর্দের সকল শহরের সংবাদকর্মীদের নিয়ে একটি সুন্দর অভিষেকে অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা প্রেসক্লাব ভেনিস নর্দ ইতালির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান নবগঠিত কমিটির নেতৃত্ববৃন্দরা। ইফতার ও মতবিনিময় সভায় ভেনিস বিএনপি, ভেনিস আওয়ামী লীগ, ভেনিস যুবলীগ, বৃহত্তর কুমিল্লা সমিতি, বৃহত্তর ঢাকা এসোসিয়েশন, ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি, ব্রাম্মণবাড়িয়া জেলা সমিতি, গ্রিন সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন, বাংলাদেশ এসোসিয়েশন অফ পাদোভা, মানবিক সংগঠন ভেনিস,নরসিংদী ফাউন্ডেশন, মাদারীপুর জেলা সমিতি, বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভেনিস, ভৈরব প্রবাসীর নেতৃবৃন্দরা নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত