চলতি বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ২৫ শতাংশ কমে প্রায় ২৫ হাজারে নেমেছে। ইউরোপে সবচেয়ে বেশি অভিবাসী প্রবেশের ক্ষেত্রে দ্বিতীয় রুট হিসেবে ব্যবহৃত হয় মধ্য ভূমধ্যসাগরীয় রুট। এই রুটে সবচেয়ে বেশি অভিবাসী প্রবেশ করে বাংলাদেশিরা। কোনো কোনো ক্ষেত্রে কাজের বৈধতা দেয়ার জন্য আনুষ্ঠানিক কর্মসংস্থানের চুক্তি হয় দালালদের সঙ্গে।তারপর এসব অভিবাসপ্রত্যাশীদের ঠেলে দেয়া হয় বিপজ্জনক পথে। এসব তথ্য দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের সীমান্ত বিষয়ক এজেন্সি ফ্রোনটেক্স।
এতে বলা হয়, সবচেয়ে বেশি অভিবাসী ইউরোপে যান মালি, সেনেগাল এবং গিনি থেকে। জাতিগত দিক থেকে সবচেয়ে বেশি অভিবাসীর দিক দিয়ে আছে যথাক্রমে আফগানিস্তান, বাংলাদেশ এবং মালি।দুই মাসে সবচেয়ে বেশি অবৈধ অভিবাসী প্রবেশের ঘটনা ঘটেছে পশ্চিমাঞ্চলীয় বলকানদের মধ্যে। আগের বছরের একই সময়ের তুলনায় এ বছর শতকরা ৬৪ ভাগ কম অভিবাসী প্রবেশের চেষ্টা করেছেন এ অঞ্চল থেকে। মধ্য ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসী প্রবেশ বেড়েছে শতকরা ৪৮ ভাগ। তবে ২০২৩ সালের তুলনায় এই সংখ্যা এখন অনেক কম।২০২৩ সালে এই পথে ইউরোপে গিয়েছেন ১২ হাজার মানুষ। অন্যদিকে এ বছর সে সংখ্যা ৬৮৬৩। এসব সত্ত্বেও এ রুটই এখন ইউরোপে অবৈধভাবে প্রবেশের দ্বিতীয় বৃহৎ সক্রিয় রুট। এই রুট পরিচালনা করে লিবিয়ার পাচারকারীরা।এই রুটে ইউরোপ যেতে হলে প্রতিজন অভিবাসীকে ৫ হাজার থেকে ৮ হাজার ইউরো দিতে হয়।পশ্চিম আফ্রিকান রুটে সবচেয়ে বেশি অভিবাসী গিয়েছে। তাদের সংখ্যা ৭১৮২। তবে আগের বছরের একই সময়ের তুলনায় তা শতকরা ৪০ ভাগ কম। এই রুটে সবচেয়ে বেশি অভিবাসী যান মালি, সেনেগাল ও গিনি থেকে। তৃতীয় করিডোর হিসেবে ব্যবহৃত হয় ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল। সেখানে রেকর্ড করা হয়েছে ৬৫০০ অভিবাসী। আগের বছরের তুলনায় এই রুটে অভিবাসীর সংখ্যা কমেছে শতকরা ৩৫ ভাগ। শীতকালের কারণে এই রুটে ধীরে ধীরে কমেছে অভিবাসীর সংখ্যা। ফেব্রুয়ারিতে সেখানে নিবন্ধিত করা হয়েছে ২৭৫০ অভিবাসীকে। এই পথে বেশি অবৈধ অভিবাসী যান আফগানিস্তান, মিশর ও সুদান থেকে।আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ধারণা, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সমুদ্রে ২৪৮ জন মারা গেছেন। গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৩০০ জন।এদিকে যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করা অভিবাসন প্রত্যাশীদের সংখ্যাও গত বছরের তুলনায় ২৮ শতাংশ কমেছে।ফ্রন্টেক্স ইউরোপের সীমান্ত রক্ষায় সদস্য রাষ্ট্রগুলোকে সহযোগিতা আরও জোরদার করেছে। ইইউ সীমান্ত ২ হাজার ৯০০ কর্মকর্তা মোতায়েন করেছে ফ্রান্টেক্স।Nei primi due mesi di quest’anno, gennaio e febbraio, gli ingressi illegali alle frontiere dell’Unione Europea (UE) sono diminuiti del 25 percento, attestandosi a circa 25.000. La rotta del Mediterraneo centrale è la seconda più frequentata dai migranti che entrano in Europa. I migranti che percorrono più frequentemente questa rotta sono i bengalesi. In alcuni casi, vengono firmati contratti di lavoro formali con i broker per legalizzare il lavoro. Questi migranti vengono poi spinti su sentieri pericolosi. Questa informazione è stata fornita dall’agenzia di frontiera dell’Unione Europea Frontex.
Si dice che il maggior numero di migranti diretti in Europa provenga da Mali, Senegal e Guinea. Il maggior numero di immigrati in termini di etnia proviene rispettivamente da Afghanistan, Bangladesh e Mali. Il maggior numero di immigrati illegali entrati nel paese negli ultimi due mesi proveniva dai Balcani occidentali. Quest’anno, il 64 percento in meno di migranti ha tentato di entrare da questa regione rispetto allo stesso periodo dell’anno scorso. Gli arrivi di migranti sulla rotta del Mediterraneo centrale sono aumentati del 48%. Tuttavia, questo numero è ora molto più basso rispetto al 2023. Nel 2023, 12.000 persone hanno viaggiato in Europa attraverso questa rotta. Quest’anno invece il numero è 6863. Nonostante tutto questo, questa rotta è oggi la seconda più grande rotta attiva per l’ingresso illegale in Europa. Questa rotta è gestita da trafficanti libici. Per viaggiare verso l’Europa tramite questa rotta, ogni migrante deve pagare tra i 5.000 e gli 8.000 euro. La rotta dell’Africa occidentale ha visto il maggior numero di migranti. Il loro numero è 7182. Tuttavia, si tratta di una diminuzione del 40 percento rispetto allo stesso periodo dell’anno scorso. Il maggior numero di migranti su questa rotta proviene da Mali, Senegal e Guinea. Il Mediterraneo orientale viene utilizzato come terzo corridoio. Sono stati registrati 6.500 immigrati. Il numero di migranti su questa rotta è diminuito del 35 per cento rispetto all’anno precedente. Il numero di migranti su questa rotta è gradualmente diminuito a causa della stagione invernale. A febbraio vi erano registrati 2.750 immigrati. La maggior parte dei migranti illegali su questa rotta proviene da Afghanistan, Egitto e Sudan. L’Organizzazione Internazionale per le Migrazioni (OIM) stima che 248 persone siano morte in mare tra gennaio e febbraio. L’anno scorso, questo numero era 2.300. Nel frattempo, il numero di migranti che cercano di entrare nel Regno Unito è diminuito del 28 percento rispetto all’anno scorso. Frontex ha rafforzato la cooperazione tra gli stati membri nella protezione dei confini europei. Frontex ha schierato 2.900 agenti al confine dell’UE.
ভূমধ্যসাগরীয় রুটে ইউরোপে প্রবেশ করে বাংলাদেশ, মালী ও গীনির অভিবাসী
আপডেট:

