শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ইসরাইলের চলমান অস্ত্রবিরতি হুমকির মুখে পড়ে

আপডেট:

লেবানন থেকে ছোড়া রকেট প্রতিহত করার পর ইসরায়েল শনিবার (২২ মার্চ) দক্ষিণ লেবাননে তোপ হামলা ও বিমান হামলা চালায়। এতে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে চলমান নাজুক অস্ত্রবিরতি হুমকির মুখে পড়ে।গত বছরের গাজা যুদ্ধের সময় এই সংঘাত সীমান্তজুড়ে ছড়িয়ে পড়েছিল, যা পরে ইসরায়েলের প্রবল সামরিক অভিযানের ফলে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার, বহু যোদ্ধা ও বিপুল পরিমাণ অস্ত্রভাণ্ডার ধ্বংস করে দেয়। শনিবারের হামলার দায় অস্বীকার করেছে হিজবুল্লাহ। তারা জানায়, এই রকেট হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এবং তারা অস্ত্রবিরতি মেনে চলছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী রকেট হামলার দায় স্বীকার করেনি।ইসরায়েলের এক কর্মকর্তা জানান, হামলাকারী গোষ্ঠীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ছয়টি রকেট ছোড়া হয়, যার মধ্যে তিনটি ইসরায়েলের দিকে প্রবেশ করেছিল, তবে সেগুলো প্রতিহত করা হয়।এই হামলা এমন এক সময় ঘটল, যখন ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে অস্ত্রবিরতি কার্যত বাতিল করে দিয়েছে। হামাস হিজবুল্লাহর মিত্র এবং উভয় গোষ্ঠীই ইরানের সমর্থনপুষ্ট।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত