শনিবার, মার্চ ১৪, ২০২৬

পুলিশকে থুতু দিলে আগাত করা হবে আমেরিকায় আন্দোলনকারীদেরকে হুশিয়ারী

আপডেট:

সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘কেউ যদি পুলিশ বা ন্যাশনাল গার্ডের দিকে থুতু ফেলে, তাহলে আঘাত করা হবে এবং এমনভাবে করা হবে, যে আঘাত তারা জীবনে আগে কখনো পায়নি।‘লস অ্যাঞ্জেলসে অভিবাসনবিরোধী আন্দোলন দমনে কঠোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘কেউ যদি পুলিশ বা ন্যাশনাল গার্ডের দিকে থুতু ফেলে, তাহলে আঘাত করা হবে এবং এমনভাবে করা হবে, যে আঘাত তারা জীবনে আগে কখনো পায়নি।‘ খবর এপি।ট্রাম্পের নতুন হুঁশিয়ারি অনেকের কাছেই তার রাজনৈতিক দ্বিচারিতার নতুন নিদর্শন। একই ব্যক্তি প্রেসিডেন্ট হিসেবে তার দ্বিতীয় মেয়াদের শুরুতেই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় আইনশৃঙ্খলা লঙ্ঘনের ঘটনায় জড়িত ১,০০০-এর বেশি ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন—যারা ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটুল হিলে হামলা চালিয়ে প্রায় ১৪০ জন পুলিশকে আহত করেছিলেন। লাঠি, ফ্ল্যাগপোল, হকিস্টিক এমনকি ক্রাচ দিয়ে পুলিশকে আঘাত করা অনেককেই ট্রাম্প ‘দেশপ্রেমিক’ আখ্যা দিয়ে মুক্ত করে দিয়েছেন।বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই আচরণ দ্বৈত নীতির প্রতিফলন। তিনি তার সমর্থকদের সহিংসতার সময়কে ‘সুন্দর দিন’ বলে অভিহিত করলেও, বিরোধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারীদের প্রতি সামান্য অশ্রদ্ধাকেও কঠোরভাবে দমন করতে চাইছেন। ট্রাম্প এরইমধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নর ও লস অ্যাঞ্জেলেসের মেয়রের আপত্তি উপেক্ষা করে শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন এবং সোমবার এক ব্যাটালিয়ন মার্কিন মেরিন সেনা সেখানে ডেকেছেন।এদিকে, বিক্ষোভ আরো তীব্র আকার ধারণ করেছে। বিক্ষোভকারীরা লস অ্যাঞ্জেলেসের একটি ফ্রিওয়ে অবরোধ করেছে এবং পুলিশের দিকে আতশবাজি ও ধ্বংসাত্মক সামগ্রী নিক্ষেপ করেছে।আইন প্রয়োগ নিয়ে ট্রাম্পের এই দ্বৈত নীতি নিয়ে সাবেক প্রসিকিউটর মাইক রোমানো বলেন, যেখানে একদিকে সহিংস হামলাকারীদের ক্ষমা করা হয়, অন্যদিকে ছোটখাটো বিরোধী আচরণকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ বলে দমন করা হয়—সেখানে আইনের প্রতি জনআস্থা ধ্বংস হয়।রাজনীতিবিদ ও বিশ্লেষকরা সতর্ক করে দিচ্ছেন, ট্রাম্প বেছে বেছে আইন প্রয়োগ করে নিজের ক্ষমতা আরো কড়াভাবে প্রতিষ্ঠা করতে চাইছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বলেছেন, ‘এই প্রেসিডেন্ট যা করছেন তা সরাসরি কর্তৃত্ববাদের পথে হাঁটা।‘

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত