শনিবার, মার্চ ১৪, ২০২৬

এখন পর্যন্ত চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: নেতানিয়াহুর দফতর

আপডেট:

ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে ইরান গত শুক্রবার থেকে এখন পর্যন্ত চার শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া ইসরায়েলে হামলার জন্য এই সময়ে কয়েক শ’ ড্রোন পাঠিয়েছে তেহরান।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দফতর বুধবার এসব তথ্য জানিয়েছে।নেতানিয়াহুর দফতরের তথ্যানুযায়ী, ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে।আহত হয়েছে ৮০০ জনের বেশি।
ইরানের হামলার জেরে ৩ হাজার ৮০০ জনের বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর। সূত্র: সিএনএন

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত