সোমবার, মার্চ ১৬, ২০২৬

ইরান ও ইরাককে অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে

আপডেট:

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইসরায়েলকে “একটি সাম্রাজ্যবাদী প্রকল্পের ফল” বলে আখ্যায়িত করেছেন, যা এই অঞ্চলের দেশগুলোকে দুর্বল, লুণ্ঠিত ও বিভক্ত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।সোমবার (তেহরান সময়) তেহরানে ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল আমির আল-শামারির সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, “জায়নিস্ট শাসনব্যবস্থা হচ্ছে একটি আধিপত্যবাদী পরিকল্পনার অংশ, যার লক্ষ্য হচ্ছে আঞ্চলিক সম্পদ দখল করে দেশগুলোকে দুর্বল ও বিভক্ত করা।তিনি বলেন, “ইরান ও ইরাককে অবশ্যই এই সাধারণ শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে, পরস্পরকে সমর্থন দিতে হবে এবং বিভাজন এড়িয়ে চলতে হবে।ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ইরান ও ইরাকের সম্পর্ক ভ্রাতৃসুলভ এবং ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনে গভীরভাবে সংযুক্ত।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত