শনিবার, মার্চ ১৪, ২০২৬

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ

আপডেট:

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেছেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। জি৭ জোটভুক্ত দেশগুলোর মধ্যে এটি হবে প্রথম স্বীকৃতি।বৃহস্পতিবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ম্যাক্রোঁ লেখেন, “গাজা যুদ্ধ অবিলম্বে বন্ধ হওয়া জরুরি। মানবিক বিপর্যয়ের মুখে থাকা বেসামরিক জনগণের জন্য সাহায্য দরকার। আমরা যুদ্ধবিরতি চাই, সব বন্দির মুক্তি চাই এবং গাজাবাসীর জন্য ব্যাপক মানবিক সহায়তা চাই। শান্তি সম্ভব।তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যে ন্যায্য ও স্থায়ী শান্তির প্রতি ঐতিহাসিক অঙ্গীকার অনুযায়ী ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আমাদের অবশ্যই হামাসকে নিরস্ত্র করতে হবে এবং গাজাকে নিরাপদ করে পুনর্গঠন করতে হবে। একইসঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই অঞ্চলে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো বিকল্প নেই।ম্যাক্রোঁ এক চিঠিতে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। আব্বাসের উপদেষ্টা হুসেইন আল-শেখ একে স্বাগত জানিয়ে বলেন, “এটি আন্তর্জাতিক আইনের প্রতি ফ্রান্সের অঙ্গীকার এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সমর্থনের প্রকাশ।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ম্যাক্রোঁর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, “৭ অক্টোবর হামলার পর এই স্বীকৃতি সন্ত্রাসকে পুরস্কৃত করার শামিল। এই পরিস্থিতিতে ফিলিস্তিন রাষ্ট্র গঠন মানে হবে ইসরায়েল ধ্বংসের জন্য একটি মঞ্চ তৈরি করা।”

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত