সোমবার (২৮ জুলাই) স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে টার্নবেরি গলফ রিসোর্টে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে এই হুঁশিয়ারি দেন তিনি। গত
মাসে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালুর চেষ্টা করা হলে মার্কিন সৈন্যদের নতুন করে হামলার নির্দেশ দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে পশ্চিমা বিশ্ব। তবে তেহরান বরাবরের মতো পশ্চিমাদের এই অভিযোগ অস্বীকার করেছে। তবে গত মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্র। এই হামলার পরও অভ্যন্তরীণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তেহরান।সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ইরান ‘অত্যন্ত বাজে ইঙ্গিত’ দিচ্ছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি আবার চালু করার যেকোনও প্রচেষ্টা সঙ্গে সঙ্গে ধ্বংস করে দেওয়া হবে।
ইরানের পারমাণবিক কেন্দ্রে আবার হামলার হুমকি দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আপডেট:

