শনিবার, মার্চ ১৪, ২০২৬

ইসরায়েলের সম্মতি ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র গঠন সম্ভব নয়: মার্কো রুবিও

আপডেট:

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ইসরায়েলের অনুমোদন ছাড়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বাস্তবায়নযোগ্য নয়। সম্প্রতি পশ্চিমা কিছু দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও এই স্বীকৃতিগুলোকে ‘অপ্রাসঙ্গিক’ আখ্যা দেন।রুবিও বলেন, “এই দেশগুলোর কোনো সক্ষমতাই নেই ফিলিস্তিন রাষ্ট্র গঠনের। ইসরায়েল রাজি না হলে কোনো ফিলিস্তিন রাষ্ট্র হতে পারে না। তারা বলতে পারবে না সেই রাষ্ট্র কোথায় হবে, কে সেটি পরিচালনা করবে।” তার মতে, এই সিদ্ধান্তগুলো বাস্তবতা বিবর্জিত এবং বিপরীতমুখী প্রভাব ফেলছে।রুবিওর দাবি, এই স্বীকৃতিগুলো আসলে হামাসের পক্ষেই শক্তি জোগাচ্ছে। তিনি বলেন, “এই মুহূর্তে হামাস অন্তত ২০ জন জীবিত মানুষকে জিম্মি করে রেখেছে এবং ৫০ জনের বেশি মরদেহ তাদের হেফাজতে রয়েছে। অথচ এই পরিস্থিতিতেও পশ্চিমা দেশগুলো এমন সিদ্ধান্ত নিয়ে মূলত হামাসকেই পুরস্কৃত করছে।তার ভাষ্য, “দিনের শেষে, হামাস যে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, সেটিই হয়ে উঠছে বাস্তবতার প্রতিচ্ছবি। ফলে আপনারা এমন একটি পরিস্থিতি তৈরি করছেন যেখানে জঙ্গিগোষ্ঠী হামাস কোনও চাপ না মেনে আরও সময়ক্ষেপণ করতে পারবে।”ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে মতবিরোধ চরমে। একপক্ষে রয়েছে মানবিক ও শান্তির প্রশ্নে আগ্রহী দেশগুলো, অপরপক্ষে আছে নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতা বিবেচনাকারীরা। মার্কো রুবিওর মন্তব্য এই দ্বন্দ্বের মাত্রা আরও বাড়িয়েছে। তবে সেপ্টেম্বরে জাতিসংঘের মঞ্চে গৃহীত সিদ্ধান্তই নির্ধারণ করবে এই ইস্যুতে ভবিষ্যৎ কূটনৈতিক গতি কোন পথে মোড় নেয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত