শনিবার, মার্চ ১৪, ২০২৬

বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু তৈরি করছে ইতালি

আপডেট:

বিশ্বের সবচেয়ে বড় ঝুলন্ত সেতু তৈরি করছে ইতালি।গতকাল বুধবার দেশটির সরকার ১৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের এই প্রকল্পের অনুমোদন দেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সিসিলি দ্বীপ থেকে মূল ভূখণ্ডকে যুক্ত করবে বিশাল এই সেতু। মেসিনা নামে এই সেতু প্রকল্প চালুর জন্য ইতালির কর্মকর্তাদের নতুন প্রচেষ্টা এটি। এর আগেও অনেকে চেষ্টা করেছেন, কিন্তু ব্যয়, পরিবেশগত ক্ষতি, নিরাপত্তা বা মাফিয়ার সম্ভাব্য হস্তক্ষেপ উদ্বেগে নানা সময়ে পরিকল্পনাগুলো বাতিল হয়ে গেছে।
তবে এবার ডিজাইনারদের দাবি, ভূমধ্যসাগরের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকায় নির্মিত হলেও সেতুটি যেকোনো ভূমিকম্পের ধাক্কা সহ্য করে টিকে থাকতে পারবে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্বীকার করেছেন, সর্বশেষ এই প্রকল্প অনুমোদন সহজ ছিল না। তবে বুধবার তিনি বলেন, তিনি একে ‘ইতালির বর্তমান ও ভবিষ্যতের জন্য বিনিয়োগ’ হিসেবে দেখছেন।চূড়ান্ত প্রকল্প অনুযায়ী, মেসিনা প্রণালীর উপর নির্মিতব্য এই সেতুর দৈর্ঘ্য ৩ দশমিক ৩ কিলোমিটার। সেতুটি ৪০০ মিটার উঁচু টাওয়ারের মধ্যে বিস্তৃত থাকবে। এর মাঝখানে দুটি রেললাইন ও দুপাশে তিনটি করে যান চলাচলের লেন থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত