রবিবার, মার্চ ১৫, ২০২৬

যুক্তরাজ্যে যৌন অপরাধে সবচেয়ে বেশি জড়িত ভারতীয়রা

আপডেট:

২০২১ সালের পর থেকে যুক্তরাজ্যে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে যৌন অপরাধের দণ্ডের সংখ্যা সবচেয়ে দ্রুত বৃদ্ধি পেয়েছে। দেশটির বিচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যের ভিত্তিতে এনডিটিভি বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে যৌন অপরাধে দণ্ড ২৫৭ শতাংশ বেড়েছে। ২০২১ সালে যেখানে এমন মামলার সংখ্যা ছিল মাত্র ২৮, সেখানে ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ১০০-তে। একই সময়ে নাইজেরীয় নাগরিকদের ক্ষেত্রে এ হার বেড়েছে ১৬৬ শতাংশ এবং ইরাকি নাগরিকদের ক্ষেত্রে ১৬০ শতাংশ।মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই সংখ্যা আলাদা অপরাধীর নয়, বরং দণ্ড প্রদানের ঘটনার সঙ্গে সম্পর্কিত। গুরুতর অপরাধের ক্ষেত্রেও ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে দণ্ডের সংখ্যা তৃতীয় সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে— ২০২১ সালের ২৭৩ থেকে ২০২৪ সালে তা দাঁড়িয়েছে ৫৮৮-এ (বৃদ্ধি ১১৫ শতাংশ)। এ ক্ষেত্রে আলজেরীয় ও মিসরীয় নাগরিকদের অপরাধ বৃদ্ধির হার আরও বেশি।অন্যদিকে, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তথ্য বলছে, গত চার বছরে সব বিদেশি নাগরিকের যৌন অপরাধে দণ্ড ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুধু গত বছরেই যৌন অপরাধে দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাত ভাগের এক ভাগ (১৪.১ শতাংশ) ছিলেন বিদেশি নাগরিক। এর মধ্যে ধর্ষণের ঘটনাও রয়েছে। তুলনামূলকভাবে ব্রিটিশ নাগরিকদের যৌন অপরাধে দণ্ড একই সময়ে বেড়েছে ৩৯.৩ শতাংশ।এনডিটিভি জানিয়েছে, এসব তথ্য পুলিশ ন্যাশনাল কম্পিউটার (পিএনসি) থেকে সংগ্রহ করা হয়েছে এবং সেন্টার ফর মাইগ্রেশন কন্ট্রোল নামের থিংকট্যাংকের মাধ্যমে পাওয়া। শুধু ২০২৫ সালেই ছোট নৌকায় যুক্তরাজ্যে প্রবেশ করেছে প্রায় ২৭ হাজার ৯৯৭ জন অভিবাসী— যা ২০১৮ সালে প্রথম আগমনের পর থেকে একই সময়ে সর্বোচ্চ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত